• Breaking News

    জিম্বাবোয়ের কাছে হেরে বসল ধোনির ভারত

    জিম্বাবোয়ে ১৭০-৬ (২০ ওভারে)
    (চিগুম্বুরা ৫৪ নট আউট, ম্যালকম ৩০, বুমরা ২-২৪)
    ভারত ১৬৮-৬ (২০ ওভারে)
    (মণীশ ৪৮, মনদীপ ৩১, চিভাবা ২-১৩)




    [caption id="attachment_171" align="alignleft" width="300"]ধোনিদের হারানোর উল্লাস ধোনিদের হারানোর উল্লাস[/caption]


    রাইট স্পোর্টস ডেস্ক
    ভাবাই যায়নি এমন কিছু ঘটতে পারে!
    ওয়ান সিরিজে যে টিমটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারাই টি-টোয়েন্টি সিরিজে প্রবল ভাবে ফিরে এল। আর সেই প্রত্যাবর্তনের ধাক্কায় জিম্বাবোয়ের কাছে হেরে ২ রানে বসল মহেন্দ্র সিং ধোনির ভারত। ১৭০-৬ তাড়া করতে গিয়ে ১৬৮-৬ শেষ টিম ইন্ডিয়া।
    টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এক সঙ্গে পাঁচ জন প্লেয়ারের অভিষেক হয়েছিল। লোকেশ রাহুল, মনদীপ সিং, চাহাল, ঋষি ধাওয়ান ও জয়দেব উনাদকর। এঁদের মধ্যে মনদীপ কিছুটা নজর কাড়লেও বাকিরা ব্যর্থ। ওয়ান ডে ডেবিউতে সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন রাহুল। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম বলেই আউট হয়ে ফিরলেন তিনি।
    টসে হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে করে ১৭০। চিগুম্বুরার দাপটে। ২৬ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে নট আউট থেকে যান। মেরেছেন ৭টা ছয়। ভারতীয় বোলারদের মধ্যে সফল বুমরা, ৪-১-২৪-২।
    ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ভারত। ধোনি যখন ক্রিজে আসেন তখন টিমের রান ৯০-৪। মনে হয়েছিল তিনি ম্যাচটা বের করে নিয়ে যাবে। ভারতীয় ক্রিকেটের সেরা ফিনিশার হিসেবে যা বরাবর করে এসেছেন। শেষ বলে জিততে হলে ভারতের দরকার ছিল ৪ রান। ধোনি চার মারতে পারেননি।
    ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ‘খেলাটা আর যাই হোক না কেন, ব্যাট-বলের। শেষ বলটা কিন্তু বেশ ভাল হয়েছিল। আমরা আমাদের ক্ষমতা মতো খেলতে পারিনি।’
    ধোনি বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেট আর বিদেশ সফর এক নয়। বাইরে খেলতে এলে সব সময় চাপ থাকে। সেগুলো শুধরে নিয়ে নতুন ভবিষ্যৎ উজ্জ্বল হবে।’

    No comments