রাইট স্পোর্টস ডেস্ক
সাময়িক বিরতি কাটিয়ে আবার ময়দানে ফিরছেন সুব্রত ভট্টাচার্য। ইউনাইটেড স্পোর্টসের কোচ হয়ে। জুলাই মাসের শুরুতেই টিম নিয়ে মাঠে নেমে পড়বেন সুব্রত।
‘এ’ লাইসেন্স বাধ্যতামূলক হয়ে যাওয়ার কোচিং থেকে সরে থাকতে হয়েছিল সুব্রতকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ফতোয়ায়। পরে ‘এ’ লাইসেন্সের পরীক্ষা দিলেও পাস করতে পারেননি ময়দানের ‘বাবলুদা’। এরই মধ্যে কোচিংয়ে নেমে পড়ছেন তিনি।
ইউনাইটেড স্পোর্টসের অন্যতম কর্তা নবাব ভট্টাচার্য এ দিন বলেন, ‘আমাদের কোচ হয়ে আবার ফিরছেন বাবলুদা।’ ইউনাইটেডে কোচ হয়ে এর আগে টিমকে সাফল্য দিয়েছেন সুব্রত। এ বারও তাই তাঁর উপরই ভরসা করছেন কর্তারা।
সঞ্জয় সেন, বিশ্বজিৎ ভট্টাচার্যদের আগের প্রজন্মে অত্যন্ত সফল কোচ ছিলেন সুব্রত। মোহনবাগানকে দু’বার আই লিগ দিয়েছেন। ডুরান্ড জিতিয়েছেন ইউনাইটেডকে। মাঝে কিছু দিন কোচিংয়ের বাইরে থাকলেও নিজেও আন্তরিকভাবে কোচিংয়ে ফিরতে চেয়েছিলেন সুব্রত।
কলকাতা লিগের দিকে তাকিয়ে টিম গোছানোও শুরু হয়ে গিয়েছে। এর আগে ইউনাইটেডে খেলে যাওয়া এরিককে নেওয়া হচ্ছে। গত মরসুমে এরিক খেলেছেন মুম্বই এফসিতে। ভালই পারফরম্যান্স করেছিলেন তিনি। মূলত জুনিয়রদের নিয়েই টিম করতে চাইছেন ইউনাইটেড কর্তারা। একই সঙ্গে পাঠচক্রের দিকেও সমান নজর দিতে চান তাঁরা।
Sunday, June 19, 2016
ইউনাইটেডের কোচ হয়ে ময়দানে ফিরছেন সুব্রত
[caption id="attachment_174" align="alignleft" width="300"]
নতুন ইনিংস শুরু করছেন সুব্রত ভট্টাচার্য[/caption]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment