রাইট স্পোর্টস ডেস্ক
লিও মেসির এক সময়ের টিমমেটকে সই করাল পুনে সিটি!
২০০৫-০৬ মরসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের বার্সেলোনায় তারকার ছড়াছড়ি। মেসি নন, তখন বার্সার স্টার রোনাল্ডিনহো, স্যামুয়েল এটো, ডেকোরা। সে বার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ— দুটোই জিতেছিল বার্সেলোনা। এ টিমের সদস্য জোসেপ মারিয়া কোমাদেভাল ক্রাউসকে সই করাল পুনে সিটি। যিনি পরিচিত পিটু নামে।
বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়া থেকেই উঠে আসা পিটুর। স্প্যানিশ মিডফিল্ডার ওই মরসুমে বার্সেলোনা জার্সিতে লা লিগাতে একটাই ম্যাচ খেলেছিলেন। পরিবর্ত হিসেবে। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে ওই ম্যাচে আবার ১-৩ হেরে যায় বার্সেলোনা। ৩২ বছরের ওই ফুটবলার ‘অরেঞ্জ আর্মি’র হয়ে খেলবেন আগামী আইএসএল।
বার্সেলোনার অ্যাকাডেমিতে বেড়ে ওঠা পিটু ধাপে ধাপে ‘সি’ ও ‘বি’ টিম হয়ে পা দেন সিনিয়র টিমে। সারা বছর ওই একটা ছাড়া আর কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই পরের বছর বার্সেলোনা ছেড়ে চলে যান জিরোনাতে। গত চার বছর খেলছেন স্পেনের সেকেন্ড ডিভিশন টিম লাগোসতেরাতে। ১১০টা ম্যাচে ১৮টা গোল রয়েছে তাঁর।
আইএসএলে প্রথম বার পা দেওয়ার আগে বেশ রোমাঞ্চিত পিটু। নিজের টুইটার অ্যাকাউন্টে ফলাও করে তা ঘোষণাও করেছেন। কলকাতা ছেড়ে এ বার পুনের কোচ হয়েছেন আন্তনিও হাবাস। নিজেই পছন্দ করে নিয়ে এসেছেন পিটুকে। পুনের মাঝমাঠের শক্তি বাড়ানোর জন্য।
Saturday, June 18, 2016
মেসির টিমমেটকে নিল পুনে
[caption id="attachment_168" align="alignleft" width="300"]
পুনের চুক্তিপত্র সই করছেন পিটু[/caption]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment