সোনার স্বপ্ন দেখছে ভারতীয় হকি টিম
[caption id="attachment_135" align="alignleft" width="300"]
ইতিহাসে ভারতীয় হকি টিম ছবি— হকি ইন্ডিয়া[/caption]
হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাসে ভারত!
যে টুর্নামেন্টে বরাবর শূন্য হাতে ফিরে আসতে হয়েছে, তারই ফাইনালে উঠে পড়লেন শ্রীজেস, সুনীলরা। অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ লিগের ম্যাচে ২-৪ হারলেও পয়েন্ট টেবলে দ্বিতীয় হয়ে চ্যাম্পিয়্ন্স ট্রফির ফাইনালে। ভারতীয় সময় অনুযায়ী আজ গভীর রাতে আবার অজিদের বিরুদ্ধে খেলবে ভারতীয় টিম।
২-৪ ম্যাচটা হারার পরও একটা ক্ষীণ সুযোগ ছিল ভারতের, জিতলে ফাইনালে যাওয়ার। সেটাই হল। গ্রেট ব্রিটেন ও বেলজিয়াম ম্যাচের যে জিতত, সেই টিম ফাইনালে খেলত ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাদের ম্যাচ ৩-৩ ড্র হওয়ায় ভারতের সামনে ফাইনালের দরজা খুলে যায়।
কিছু হোক না হোক, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে থেকে অন্তত রুপো পদকটা নিয়ে ফিরছে ভারতীয় হকি টিম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কখনও ফাইনালেই উঠতে পারেনি। সেরা পারফরম্যান্স, ১৯৮২ সালে নেদারল্যান্ডসে ব্রোঞ্জ। ছ’বার চতুর্থ। সেই দিক থেকে দেখলে, অলিম্পিকের আগে এটা সুনীলদের বিরাট সাফল্য। অস্ট্রেলিয়া ম্যাচের পর ভারতীয় টিমের হাইপারফরম্যান্স ডিরেক্টর রোলান্ট ওল্টমান্স বলেছেন, ‘টিম সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে।’
অজিদের বিরুদ্ধে ম্যাচে কিছুটা হলেও চাপে ছিল ভারত। ২০, ৩০ ও ৩৫ মিনিটের গোলে ০-৩ হয়ে গিয়েছিলেন সুনীলরা। সেখান থেকে রঘুনাথের গোলে ১-৩ করে ভারত। ৪৫ মিনিটে ভারতের ওই গোলের সঙ্গে সঙ্গেই আবার ৪-১ করে ফেলে অস্ট্রেলিয়া। ৪৯ মিনিটে ২-৪ ভারতের, মনদীপ সিংয়ের গোলে।
ম্যাচটা যতই হারুক ভারতীয় টিম, শেষ দুটো কোয়ার্টারে কিন্তু অজিদের চাপেই রেখেছিল তারা। কিছু গোলের সুযোগ নষ্ট না হলে ম্যাচটা ড্রও করতে পারত ভারত।

No comments