Showing posts with label Uruguay. Show all posts
Showing posts with label Uruguay. Show all posts

Thursday, September 1, 2016

সুয়ারেজের বিরুদ্ধে কি ফিরবেন মেসি?

সরাসরি দেখুন – আর্জেন্তিনা-উরুগুয়ে (ভোর ৪-৩০, সোনি ইএসপিএন, এইচডি)


রাইট স্পোর্টস ডেস্ক

[caption id="attachment_1554" align="alignleft" width="300"]messi-suarez আজ তাঁরা পাশাপাশি নন, মুখোমুখি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ। ছবি – টুইটার[/caption]

লিওনেল মেসি কি ফিরছেন আর্জেন্তিনার জার্সিতে?

চিলের বিরুদ্ধে শতবার্ষিকী কোপার ফাইনালে টাইব্রেকারে প্রথম পেনাল্টি মিস করার পর আর্জেন্তিনা হেরেছিল। তারপর বহু ঘটনা। মেসি নিজেই বলে দিয়েছিলেন, আর খেলবেন না আর্জেন্তিনার হয়ে। দেশের বহু মানুষ, বিখ্যাতরাও আবেদন করেছিলেন, যেন ফিরে আসেন মেসি। তাঁদের মধ্যে ছিলেন দিয়েগো মারাদোনাও, যাঁর বক্তব্য ছিল, আর্জেন্তিনার দরকার মেসিকে। এবার যখন মেসি আবার নতুন কোচ এদগার্দো বাউজার সঙ্গে কথা বলে ফিরে-আসার সিদ্ধান্ত জানিয়ে দেন, সেই মারাদোনাই আবার বলে বসেন, ‘অবসর নিয়ে নাটক করেছিল মেসি যাতে টানা তিনটে ফাইনাল হারের প্রসঙ্গ ভুলে যায় মানুষ।’ এমন ভোল বদলাতে পারেন একমাত্র মারাদোনাই!

সাদা চুলের মেসির অবশ্য এসব নিয়ে ভাবার সময় নেই। তাঁকে ছাড়া আর্জেন্তিনাকে এখনও একটিও ম্যাচ খেলতে হয়নি। আর্জেন্তিনা বিশ্বকাপের বাছাইপর্বে রয়েছে তৃতীয় স্থানে। দক্ষিণ আমেরিকায় মোট ১০ দেশ খেলে বিশ্বকাপের বাছাইপর্বে। প্রথম চারটি দেশ সরাসরি পৌঁছয় বিশ্বকাপে, পঞ্চম দেশকে খেলতে হয় প্লে-অফে। ১০ দেশ মানে খেলতে হয় ১৮টি করে ম্যাচ। সবে ৬ ম্যাচ করে খেলেছে প্রতিটি দেশ। আপাতত শীর্ষে আছে উরুগুয়ে, ১৩ পয়েন্টে। তাদের বিরুদ্ধেই ঘরের মাঠে খেলবে আর্জেন্তিনা, ভারতীয় সময় শুক্রবার ভোর সাড়ে চারটে থেকে।

কিন্তু, মেসি কি খেলবেনই, নিশ্চিত?

অনিশ্চয়তার কারণ, বার্সেলোনার হয়ে শেষ ম্যাচে বিলবাওয়ের বিরুদ্ধে পাওয়া চোট, হ্যামস্ট্রিংয়ে। নতুন কোচের সঙ্গে নতুন ইনিংস শুরুর দিন মেসি মাঠে থাকলে মানসিক শান্তি পাবেন বাউজা। আগেরো ও পাস্তোরে চোটের কারণেই থাকতে পারেননি দলে। আর বাউজার সঙ্গে মেসির কী কথাবার্তা হয়েছিল, ওঁরা দুজন ছাড়া কেউই জানেন না। কিন্তু গোনজালো ইগাইনকে নেওয়া হয়নি, নাপোলি ছেড়ে এ-মরসুমে যিনি গিয়েছেন জুভেন্তাসে এবং তিনটি ফাইনালেই যাঁর নিশ্চিত গোলমিস আর্জেন্তিনার ট্রফি না-জেতার অন্যতম প্রধান কারণ।

সেই কারণে মেসি না-খেললে আর্জেন্তিনা দলকে আক্রমণে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন থাকবে। মাসচেরানো, বানেগা, অগুস্তো ফেরনান্দেজ মাঝমাঠে, ওপরে দিমারিয়ার সঙ্গে ইগাইনের জুভেন্তাস-সতীর্থ দাইবালাও সম্ভবত শুরু করবেন। মেসি না-খেললে হয়ত গাইতান।

বিপক্ষে বার্সেলোনার লুইস সুয়ারেজ। উরুগুয়ের হয়ে তিনি চোটের কারণে খেলতে পারেননি শতবার্ষিকী কোপায়। অস্কার তাবারেজের প্রশিক্ষণে উরুগুয়েও বেশ খারাপ খেলেই বিদায় নিয়েছিল শতবার্ষিকী কোপা থেকে। সুয়ারেজের সঙ্গে এদিনসন কাভানি থাকবেন, যদিও ক্লাব ফুটবেল কাভানি প্রত্যাশিত ছন্দে নেই। তাবারেজের উরুগুয়ে অবশ্য পছন্দ করে ঘর সামলে বিপক্ষকে ব্যতিব্যস্ত করতে। গোদিনের নেতৃত্বে রক্ষণে জিমেনেজ-পেরিরা-কোয়াতেস আর মাঝমাঠে লোদেরো-রদরিগেজ-সানচেজ-রিওসের প্রধান কাজই হবে বিপক্ষের আক্রমণ রুখে দেওয়া। অ্যাওয়ে ম্যাচ, শীর্ষে-থাকা উরুগুয়ে এক পয়েন্ট পেলেই খুশি। আর্জেন্তিনা চাইবে জিতে এগিয়ে থাকতে, ঘরের মাঠে।

আর্জেন্তিনার নতুন কোচ বাউজা বলেছেন, এই দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেই খুশি। স্বাভাবিক, জিতলে কে-ই বা অসন্তুষ্ট হবেন! পরের ম্যাচে সামনে ভেনেজুয়েলা, যারা এই মুহূর্তে আছে তালিকায় সবার শেষে। উরুগুয়ে ম্যাচে যদি মেসি না খেলেন এবং আর্জেন্তিনা জিতে যায়, মেসিকে হয়ত বিশ্রামই দেওয়া হবে ভেনেজুয়েলার বিরুদ্ধেও।

কিন্তু, দিন সাতেক পরই যাঁর সঙ্গে জুটি বেঁধে বার্সেলোনায় খেলবেন দলকে জেতাতে, সেই সুয়ারেজের বিরুদ্ধে খেলার সুযোগ কি আর ছাড়তে চাইবেন মেসি?

Friday, June 10, 2016

মাঠে না নামতে পেরে কোচের সঙ্গে তর্কাতর্কি সুয়ারেজের । অভীক রায়

046c04b45a6e366d1c9c940d868a7b29-5753dbf277bfaকোচ অস্কার তাবারেজের সঙ্গে বিতর্কে জড়ালেন লুইস সুয়ারেজ। ভেনেজুয়েলার কাছে টিম হারছে দেখেও তাঁকে না নামানো নিয়ে।চোটের জন্য মেক্সিকো ম্যাচে সুয়ারেজকে খেলেননি উরুগুয়ে কোচ।

ভেনেজুয়েলা ম্যাচেও তাঁকে বেঞ্চে বাইরে রাখেন তাবারেজ। কিন্তু বিরতির পর টিম হারছে দেখে মাঠে নামতে চেয়েছিলেন সুয়ারেজ। কোচ তাবারেজ

বার্সেলোনার স্ট্রাইকারকে নামাননি। শেষ পর্যন্ত ম্যাচটা ভেনেজুয়েলার কাছে ০-১ হেরে যায় উরুগুয়ে। কোপা থেকে ছিটকে গেল ১৫ বারের

চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে যখন টিম হারছে, দেখা যায় সুয়ারেজ উত্তেজিত হয়ে কথা বলছেন সহকারী কোচের সঙ্গে। পাশে বসে কোচ তাবারেজ। বোঝাই

যাচ্ছিল, শেষ দিকে টিমকে জেতানোর জন্য নামতে চেয়েছিলেন সুয়ারেজ।কিন্তু উরুগুয়ে স্ট্রাইকারের কথায় কোনও কর্ণপাত করেননি। পরিবর্ত হিসেবে করুজোকে নামিয়ে দেন ৮০ মিনিটে। বিরক্তিতে তখন সুয়ারেজকে ডাগআউটের কাঁচের দেওয়ালে ঘুষি মারতে দেখা যায়।ভেনেজুয়েলার কাছে হেরে ছিটকে যাওয়ায় সুয়ারেজ বিতর্ক বড় আকার নিয়েছে। ম্যাচের পর তাবারেজকে এ নিয়ে জিজ্ঞাসা করে হলে তিনি বলেছেন, ‘যে ফুটবলার একশো শতাংশ ফিট নয়, তাকে আমি মাঠে নামাই না।’

মুখে যতই বলুন তাবারেজ, উরুগুয়ের কোপা থেকে ছিটকে যাওয়া ও সুয়ারেজ বিতর্ক তাঁকে চাপের মুখে ফেলে দিল।