Showing posts with label Suarez. Show all posts
Showing posts with label Suarez. Show all posts

Monday, August 29, 2016

লা লিগায় জয়ের সেঞ্চুরি বার্সেলোনা কোচ এনরিকের

আতলেতিকো বিলবাও-০ ‌: বার্সেলোনা-১


(রাকিটিচ ২১’)




[caption id="attachment_1531" align="alignleft" width="300"]রাকিটিচের গোলে জয় বার্সার। ছবি— টুইটার রাকিটিচের গোলে জয় বার্সার। [/caption]

রাইট স্পোর্টস ডেস্ক

লা লিগায় ম্যাচ জেতার সেঞ্চুরি করে ফেললেন লিও মেসিদের কোচ। আতলেতিকো বিলবাওতে ১-০ হারিয়ে ১০০ ম্যাচ জিতলেন বার্সোলোনার কোচ লুইস এনরিকে। মাত্র ১২৬ ম্যাচ খেলে।

২১ মিনিটে ম্যাচের একমাত্র গোল ইভান রাকিটিচের। আর্দা তুরানের ক্রস থেকে। জিতলেও লিগের শুরুতেই হোঁচট খেতে পারত মেসির টিম। গোলকিপার মার্ক-আন্দে তের স্তেগান প্রায় ডোবাচ্ছিলেন টিমকে। তাঁর একটা মিস থেকে গোল খেয়ে যেতে পারত বার্সেলোনা।

বিশ্ব ফুটবলে সফল কোচেদের নিরীখে সবচেয়ে কম খেলে ১০০ ম্যাচ জেতার তালিকায় এক নম্বরে এনরিকে। বায়ার্ন মিউনিখের হয়ে ১০০ ম্যাচ জিততে পেপ গার্দিওলার লেগেছিল ১৩২ ম্যাচ। বার্সেলোনার কোচ হিসেবে আবার সেঞ্চুরি করতে পেপের নিয়েছিলেন ১৩৯ ম্যাচ। হোসে মোরিনহোর আবার চেলসিতে লেগেছিল ১৪২ ম্যাচ। জুভেন্তাসের কোচ হিসেবে হিসেবে আন্তোনিও কঁতে নিয়েছিলেন ১৪৯ ম্যাচ। ম্যাঞ্চেস্টার সিটিতে ম্যানুয়েল পেয়েগ্রিনির লেগেছিল ১৬০ ম্যাচ। ১৮৯ ম্যাচ লেগেছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালে জয়ের সেঞ্চুরি করতে। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যর আলেক্স ফার্গুসনের লেগেছিল ২০৯ ম্যাচ।

১-০ নয়, আরও বড় ব্যবধানে ম্যাচ জিততে পারত বার্সোলোনা। পুরো ম্যাচেই দখল ছিল মেসিদের। কিন্তু বেশ কিছু সহজ গোল মিস করে বার্সা। এলএম টেনের একটা শট অল্পের জন্য গোল হয়নি। লুইস সুয়ারেজও মিস করেন একটা নিশ্চিত গোল।

স্কোরলাইন যাই হোক না কেন, গোল নষ্ট হোক যতই, লুইস এনরিকে টিমের জয়ে খুশি। রেকর্ডের রাতে তিনি বলেছেন, ‘আমরা অনেক ভুল করেছি। গোলের অনেক সুযোগ নষ্ট হয়েছে। খেলায় আমার টিমের আরও বেশি নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল।’

বাইরের মাঠে জেতার পর একই সঙ্গে এনরিকে আবার বলেছেন, ‘টিম জিতেছে এটাই বড় ব্যাপার। প্রতিপক্ষ টিম হিসেবে যথেষ্ট ভালো। কিন্তু শেষ পর্যন্ত আমরাই তিনটে পয়েন্ট পেয়েছি।’

ছবি- টুইটার

Friday, June 10, 2016

মাঠে না নামতে পেরে কোচের সঙ্গে তর্কাতর্কি সুয়ারেজের । অভীক রায়

046c04b45a6e366d1c9c940d868a7b29-5753dbf277bfaকোচ অস্কার তাবারেজের সঙ্গে বিতর্কে জড়ালেন লুইস সুয়ারেজ। ভেনেজুয়েলার কাছে টিম হারছে দেখেও তাঁকে না নামানো নিয়ে।চোটের জন্য মেক্সিকো ম্যাচে সুয়ারেজকে খেলেননি উরুগুয়ে কোচ।

ভেনেজুয়েলা ম্যাচেও তাঁকে বেঞ্চে বাইরে রাখেন তাবারেজ। কিন্তু বিরতির পর টিম হারছে দেখে মাঠে নামতে চেয়েছিলেন সুয়ারেজ। কোচ তাবারেজ

বার্সেলোনার স্ট্রাইকারকে নামাননি। শেষ পর্যন্ত ম্যাচটা ভেনেজুয়েলার কাছে ০-১ হেরে যায় উরুগুয়ে। কোপা থেকে ছিটকে গেল ১৫ বারের

চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে যখন টিম হারছে, দেখা যায় সুয়ারেজ উত্তেজিত হয়ে কথা বলছেন সহকারী কোচের সঙ্গে। পাশে বসে কোচ তাবারেজ। বোঝাই

যাচ্ছিল, শেষ দিকে টিমকে জেতানোর জন্য নামতে চেয়েছিলেন সুয়ারেজ।কিন্তু উরুগুয়ে স্ট্রাইকারের কথায় কোনও কর্ণপাত করেননি। পরিবর্ত হিসেবে করুজোকে নামিয়ে দেন ৮০ মিনিটে। বিরক্তিতে তখন সুয়ারেজকে ডাগআউটের কাঁচের দেওয়ালে ঘুষি মারতে দেখা যায়।ভেনেজুয়েলার কাছে হেরে ছিটকে যাওয়ায় সুয়ারেজ বিতর্ক বড় আকার নিয়েছে। ম্যাচের পর তাবারেজকে এ নিয়ে জিজ্ঞাসা করে হলে তিনি বলেছেন, ‘যে ফুটবলার একশো শতাংশ ফিট নয়, তাকে আমি মাঠে নামাই না।’

মুখে যতই বলুন তাবারেজ, উরুগুয়ের কোপা থেকে ছিটকে যাওয়া ও সুয়ারেজ বিতর্ক তাঁকে চাপের মুখে ফেলে দিল।