• Breaking News

    সর্বভারতীয় শ্রী সিমেন্ট ব্রিজ প্রতিযোগিতা এবার কলকাতায়

     


    রাইট স্পোর্টস ডেস্ক: অষ্টম সর্বভারতীয় শ্রী সিমেন্ট ব্রিজ প্রতিযোগিতা এবার কলকাতায়। ১-৪ মে, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতায় অংশ নেবেন প্রায় ৫০০জন প্রতিযোগী। আয়োজক কর্পোরট ব্রিজ অ্যাসোসিয়শন অফ ইন্ডিয়া। প্রতিযোগিতার পুরস্কার মূল্য ৮ লক্ষ টাকা।

    ভারতের হয়ে আন্তর্জাতিক আসরে যাঁরা ব্রিজ খেলে দেশকে পদক এনে দিয়েছেন তাঁরাও খেলবেন এই প্রতিযোগিতায়। ভারতসেরা প্রতিযৌগীদের মধ্যে থাকবেন সুমিত মুখার্জি, রাজেশ্বর তিওয়ারি, সাগ্নিক রায়, কৌস্তুভ নন্দী, কেএম বেন্দ্রে, সায়ন্তন কুশারী, বি সত্যনারায়ণ, জাগ্গি শিবদাসানি, সুভাষ গুপ্তা, রবি গোয়েনকা, রাজীব গোয়েনকা, রানা রায়, দেবাশিস রায়। মহিলা প্রতিযোগীদের মধ্যে াছেন আশা শর্মা, বিন্দিয়া কোহলি, পূজা বাত্রা, ভারতী দে, অলকা খিরসাগর, হিমানি খান্ডেলওয়াল। থাকছেন কর্পোরেট জগতের বিখ্যাতরাও, যেমন শ্রী সিমেন্ট-এর চেয়ারম্যান হরিমোহন বাঙুর বলরামপুর চিনি মিলস-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিবেক সারাওগি এবং ইন্ডিয়ান চেনস-এর চেয়ারম্যান অনকে চিটলাঙ্গিয়া। এছাড়াও, ইজরায়েল থেকে দুজন এবং নরওয়ের একজনও খেলবেন।

    মঙ্গলবার বিকেলে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি দেবাশিস রায় বলেন, ‘ব্রিজ পশ্চিমবঙ্গে যথেষ্ট জনপ্রিয়। তবে, এমন আকর্ষক খেলা আরও বেশি করে ছড়িয়ে দেওয়া জরুরি।’

    No comments