• Breaking News

    মেসির সেঞ্চুরিতে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে বার্সেলোনা

    কেল্টিক-০ ‌: বার্সেলোনা-২


    (মেসি ২৫’ ও ৫৫’-পেনাল্টি)




    [caption id="attachment_2606" align="alignleft" width="300"]গোলের পর মেসি। ছবি— টুইটার গোলের পর মেসি। ছবি— টুইটার[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক

    চোটের জন্য লা লিগায় আগের ম্যাচটায় খেলতে পারেননি। ফিরলেন এবং জোড়া গোল করলেন লিওনেল মেসি। এলএম টেনের মন ভোলানো ফুটবলের দৌলতে কেল্টিককে ২-০ হারাল বার্সেলোনা।

    একই দিনে ‘সেঞ্চুরি’ও করে ফেললেন মেসি। বার্সেলোনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল। ১১৮টা ম্যাচ খেলে। যার মধ্যে ১১০ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৯২ গোল। চারটে ইউরোপিয়ান সুপার কাপ ম্যাচে ৩ গোল। পাঁচটা ক্লাব বিশ্বকাপের ম্যাচে আরও ৫ গোল।

    মেসি যে দিন জ্বলেন, প্রতিপক্ষের কিছুই করার থাকে না--- বিশ্ব ফুটবলের আধুনিক প্রবাদ বললে কি খুব ভুল হবে? ২৫ মিনিটে লিওর গোলটা তেমনই এক পরিস্থিতি থেকে। কেল্টিক পার্কে ব্রেন্ডন রজার্সের টিম শুরুটা চমৎকার করেছিল। বল নিজেদের পায়ে রেখে। প্রতিটা বলের জন্য তিন কেল্টিক ফুটবলারের দখলদারির তাগিদ। সবই ছিল। খেলা পাল্টাল মেসির বাঁ পায়ে।

    বাঁ দিক থেকে নেইমারের তোলা চিপটা অনেক আগেই বুঝে গিয়েছিলেন মেসি। কেল্টিক ডিফেন্স পারেনি। হঠাৎ গতি তুলে বলটা পেতেই গোলের তিন হাত দূর থেকে বাঁ পায়ের টোকা। কেল্টিক গোলকিপার বোঝার আগেই বার্সার স্কোরলাইনে মেসির ফসল। সুয়ারেজকে ফাউল করে কেল্টিকের ৫৫ মিনিটে দেওয়া পেনাল্টিটা থেকে মেসিসুলভ আরও এক গোল। কেল্টিকের গোলের বোঝা আরও বাড়ত, যদি না কেল্টিক কিপার সুয়ারেজের হেডটা অবিশ্বাস্য সেভ করতেন।

    এই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগে এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছেন মেসি। করে ফেললেন ৯টা গোল। যার ৫টা শুধু করেছেন কেল্টিকের বিরুদ্ধেই। সঙ্গে ২টো অ্যাসিস্ট। তাঁর ধারেকাছে কেউ নেই। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট নেইমারের, ৬টা।

    মেসির জ্বলে ওঠার রাতেই আবার অন্য রেকর্ড বার্সেলোনার। লুইস এনরিকের কোচিংয়ে ৪০০ গোল করে ফেলল মেসির টিম। সব ধরনের টুর্নামেন্টে মাত্র ১৪১টা ম্যাচ খেলে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত করে নকআউটে চলে গেল বার্সেলোনা।

    No comments