• Breaking News

    ড্র আর্সেনাল ও সিটির, জয় আতলেতির

    নকআউটে নিশ্চিত ১২ ক্লাব


    আতলেতিকো মাদ্রিদ-২ ‌: পিএসভি আইন্দোভেন-০


    (গামেইরো ৫৫’, গ্রিয়াজমান৬৬’)


    আর্সেনাল-২ ‌: প্যারিস সাঁজা-২


    (জিরু ৪৫’, ভেরাত্তি-আত্মঘাতী ৬০’) (কাভানি ১৮’, আইওবি-আত্মঘাতী ৭৭’) 


    মোনচেনগ্ল্যাডবাখ -১ ‌: ম্যাঞ্চেস্টার সিটি-১


    (রাফায়েল ২৩’) (দাভিদ সিলভা ৪৫’)




    [caption id="attachment_2609" align="alignleft" width="300"]গ্রিয়াজম্যানের গোল। আতলেতি নকআউটে। ছবি— টুইটার গ্রিয়াজম্যানের গোল। আতলেতি নকআউটে। ছবি— টুইটার[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক

    যতই লিও মেসির বার্সেলোনা গ্রুপ শীর্ষে থাকুক, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পা দেওয়া নিশ্চিত করে ফেলল পেপ গার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিও। মোনচেনগ্ল্যাডবাখের কাছে ১-১ আটকে যাওয়া সত্ত্বেও।

    বুন্দেশলিগায় অত্যন্ত খারাপ অবস্থা বোরুসিয়া মোনচেনগ্ল্যাডবাখের। ঘরোয়া লিগে সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জেতেনি তারা। শুরুতে সেই তারাই অবশ্য ১-০ এগিয়ে যায়, রাফায়েলের গোলে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ১-১ করেন দাভিদ সিলভা।

    কারা কারা গেল নকআউটে? ১৬-র মধ্যে এখনও পর্যন্ত
    চার দেশের  ১২টা  দলের  জায়গা নিশ্চিত


    স্পেনের -  বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ


    জার্মানির - বায়ার্ন মিউনিখ, বোরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন


     ইংল্যান্ডের - আর্সেনাল, ম্যাঞ্চেস্টার সিটি, লেস্টার সিটি


    ফ্রান্সের - প্যারিস সাঁজা, মোনাকো


     ইতালির - জুভেন্তাস



    প্যারিস সাঁজার কাছে ২-২ থমকে গেল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালও। তবে সব ধরনের টুর্নামেন্ট ধরলে গানার্স এখনও ১৮ ম্যাচ অপরাজিত। এবং একই সঙ্গে নকআউট পর্যায়ে যাওয়া নিয়েও কোনও প্রশ্ন নেই। প্যারিস সাঁজারও।

    আর্সেনাল ও প্যারিস সাঁজার ম্যাচে দুই টিমকেই পয়েন্ট দিল দুটো আত্মঘাতী গোল। কাভানির গোলে শুরুতে এগিয়ে যায় প্যারিস। বিরতির ঠিক আগে আর্সেনাল ১-১ করে অলিভার জিরুর গোলে। এর পর আবার প্যারিসের ভেরাত্তির ৬০ মিনিটের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। সানচেজের ক্রস থেকে নেওয়া মার্কুইনিওসের শট ক্লিয়ার করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন ভেরাত্তি। কিন্তু এর কিছু পরেই একই ঘটনা থেকে ২-২ প্যারিসের। বেন আর্ফার কর্নার থেকে হেড করেন লুকাস। যা আলেক্স আইওবির গায়ে লেগে ঢুকে যায় গোলে।

    রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো লা লিগার আর এক বড় টিম আতলেতিকো মাদ্রিদ ২-০ জিতে এক ম্যাচ আগেই পা দিল নকআউটে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও পরের অর্ধে দুটো গোল গামেইরো ও গ্রিয়াজমানের।

     

    No comments