ভয়াবহ বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েনসে
মোট ৮১ জনের মধ্যে মৃত ৭৬। ২২ জন ফুটবলার, ৮ জন কর্তা, ২১ জন সাংবাদিক ছিলেন বিমানে। ৫জন জীবিত এখনও, যাদের মধ্যে ৩ ফুটবলার
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_2648" align="alignleft" width="300"]
শোকস্তব্ধ ফুটবল দুনিয়া। ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েনসে রেয়াল-এর ২২ জন ফুটবলারসহ মোট ৮১ জনকে নিয়ে কলম্বিয়ায় ভেঙে পড়েছে বিমান। মেদেলিন বিমানবন্দর থেকে জানানো হয়েছে, খবর সত্যি।
এই মুহূর্তে ঠিক কতজন মারা গিয়েছেন আর কতজন বেঁচে আছেন, নিশ্চিতভাবে জানানো সম্ভব হয়নি। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, কিছু মানুষের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যেই শুরু হয়েছিল উদ্ধারকার্য। শেষ খবর পাওয়ার সময়, অন্তত ২৫ জন মৃত আর পাঁচজন ফুটবলারকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েনসে যাচ্ছিল সুদামেরিকা কাপের ফাইনালে আতলেতিকো নাসিওনাল-এর বিরুদ্ধে খেলতে। বুধবার মেদেলিনে খেলার কথা ছিল। সেই কারণে ব্রিটিশ এরোস্পেস ১৪৬ বিমানটিতে যাত্রা শুরু করেছিলেন তাঁরা, সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বলিভিয়ার সান্তা ক্রুজ দে লা সিয়েরা বিমানবন্দরে থেমে সেখান থেকে মেদেলিন বিমানবন্দরের উদ্দেশে আকাশে উড়েছিল বিমান।
হোসে মারিয়া কোরদোবা বিমানবন্দর সূত্রের খবর, স্থানীয় সময় রাত দশটা নাগাদ সান্তা ক্রুজ থেকে আগত একটি বিমানে জরুরি অবস্থা জারির খবর পাওয়া যায়। বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছিল বিমানে। তখন বিমান ছিল লা সেজা ও লা উনিয়নের মাঝামাঝি জায়গায়। যা জানা গিয়েছে, লা উনিয়নের সেরো গোরদো পুরসভার অন্তর্গত একটি জায়গায় বিমান ভেঙে পড়েছিল। হয়ত ৬ জন যাত্রী বেঁচে আছেন।
স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, বিমানটিকে মাত্র ১৫০ ফুট উঁচু দিয়ে উড়তে দেখা গিয়েছিল শেষ সময়।
পাহাড়ঘেরা অঞ্চলে মাঝরাতে এই বিমান ভেঙে পড়ার খবর পৌঁছনোর পর থেকেই স্থানীয় মানুষ এবং সরকার যত শীঘ্র সম্ভব নেমে পড়েছে উদ্ধারকার্যে। মেদেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেজ স্বীকার করেছেন, বেশ বড়মাপের দুর্ঘটনা।
কলম্বিয়ার এল তিয়েমপো কাগজের খবর অনুযায়ী যে ২২ জন ফুটবলার ছিল ওই বিমানে, তাঁদের নাম –
দানিলো, ফোলমান, জিমেনেজ, দেনের, রুসচেল, কারামেলো, মার্সেলো, ফিলিপে মাচাদো, থিয়েগো, নেতো, হোসিমার, জিল, সের্জিও মানোয়েল, মাথাউস বিতেকো, ক্লেবার সানতানা, আর্থুর মাইয়া, কেম্পেস, আনানিয়াস, লুকাস গোমেস, ব্রুনো রানজেল, তিয়াগিনিও, কানেলা।
এই ২২ জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে নিযে যাওয়া হয়েছে, জানা গিয়েছে। তবে সংকটজনক অবস্থায়। আর সেই কাগজের খবর অনুযায়ীই, আরও একজনের যাওয়ার কথা ছিল, ২৩তম সদস্য হিসাবে, যিনি অনিবার্য কারণে যেতে পারেননি। তবে সেই ফুটবলারের নাম জানানো হয়নি।
বিমানে ২২ জন ফুটবলারের সঙ্গে ক্লাবের ৮ জন কর্তা এবং ২১ জন সাংবাদিকও ছিলেন।
খবর পাওয়ার পর থেকে ব্রাজিলের ফুটবল-মহল থেকে ক্রমাগত শোকবার্তা পাঠানো হয়েছে টুইটার ও ফেসবুকে, চাপেকোয়েনসে-র উদ্দেশে। এই চূড়ান্ত বিপর্যয়ের সময় তারা সমবেদনা ও শোকসন্তপ্ত হৃদয়ে পাশে আছে, জানিয়ে।
No comments