• Breaking News

    ডর্টমুন্ডের সুনামিতে নতুন গোলের রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে

    ১৩ বছরের পুরোন রেকর্ড ভেঙে গেল


    বোরুসিয়া ডর্টমুন্ড-৮ ‌: লেগিয়া ওয়ারশ-৪


    (কাগওয়া ১৭’ ও ১৮’ সাহিন ২০’, দেমবেলে ২৯’, রেউস ৩২’, ৫২ ও ৯২’, পাসলাক ৮১’) (প্রিজোভিচ ১০’ ও ২৪, কুচারজাক ৫৭’, নিকোলিচ ৮৩’)




    [caption id="attachment_2593" align="alignleft" width="300"]ঐতিহাসিক ম্যাচের স্কোরবোর্ড। ছবি— টুইটার ঐতিহাসিক ম্যাচের স্কোরবোর্ড। ছবি— টুইটার[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক

    ১৩ বছর আগের সেই রেকর্ড ভেঙে গেল ওয়েস্টফলেন স্টেডিয়ামে। মোনাকো আর দেপোর্তিভো লা করুনার যে ম্যাচে ১১ গোল হয়েছিল, মোনাকো ৮-৩ হারিয়েছিল দেপোর্তিভোকে।

    ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙে দিল বোরুসিয়া ডর্টমুন্ড। লেগিয়া ওয়ারশর বিরুদ্ধে জিতল ৮-৪। শুধু তাই নয়, এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচে দুটো টিম মিলিয়ে আট ফুটবলার কখনও গোল করেননি। যা ঘটল মঙ্গলবার রাতে। দু’বারের দেখায় সব মিলিয়ে ১৪ গোল করল বোরুসিয়া। কোনও প্রতিপক্ষর বিরুদ্ধে এত গোলও দু-পর্বে করতে পারেনি আর কোনও ক্লাব।

    এই ১২ গোলের ম্যাচে সবচেয়ে উজ্জ্বল মুখ অবশ্যই মার্কো রেউস ছ’মাস মাঠের বাইরে ছিলেন চোটের জন্য। ফিরে এসেই হ্যাটট্রিক করলেন। ম্যাচের ৩২, ৫২ ও ৯২ মিনিটে রেউসের গোল। ম্যাচের পর তাঁকে বলতেও শোনা গিয়েছে, ‘এর থেকে ভাল প্রত্যাবর্তন আর কী হতে পারত! চোটের জন্য দীর্ঘ দিন খেলতে পারিনি। ফিরে এসে এ ভাবে মেলে ধরতে পারব নিজেকে, সত্যি ভাবিনি।’

    ১০ মিনিটে প্রিজোভিচের গোল থেকে এগিয়েই গিয়েছিল ওয়ারশ। তখনও ভাবা যায়নি ম্যাচটা ঐতিহাসিক হতে চলেছে। কাগওয়ার ১৭ ও ১৮ - পর পর দু’মিনিটে দু’গোল দিয়ে শুরু। বাকিটা সুনামিতে ভেসে যাওয়ার গল্প।  

    No comments