বেনজেমার হেডে শেষ মুহূর্তে জিতল রেয়াল
বেলের চোট নিয়ে প্রবল চিন্তা
স্পোর্টিং লিসবন-১ : রেয়াল মাদ্রিদ-২
(আদ্রিয়েন ৮০’) (ভারানে ২৯’, বেনজেমা ৮৭’)
[caption id="attachment_2590" align="alignleft" width="255"]
রাইট স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধের মাঝামাঝি সময় ভারানের গোলে এগিয়ে গিয়েও ম্যাচের শেষটা একটু হলেও চাপ বাড়িয়ে দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোদের। দশ জনের স্পোর্টিং লিসবন ৮০ মিনিটে পেনাল্টি থেকে ১-১ করায়। সেই চাপ অবশ্য রেয়াল মাদ্রিদ কাটাল ৮৭ মিনিটে, করিম বেনজেমার গোল থেকে। সের্খিও রামোসের ক্রস থেকে হেডে ২-১ ফরাসি ফুটবলারের।
লিগ টেবলে দু’নম্বরে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে ফেলল রেয়াল। কিন্তু চাপটা বোধহয় থেকে গেল অন্য জায়গায়। গোড়ালির চোট নিয়ে ৫৮ মিনিটে বেরিয়ে যাওয়া গ্যারেথ বেলকে নিয়ে। ৩ ডিসেম্বরের রেয়াল-বার্সেলোনা লা লিগার ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সংশয়।
কোচ জিনেদিন জিদান নিজেও চিন্তায়। ম্যাচের পর বলেছেন, ‘বেলকে নিয়ে চিন্তা বেড়ে গেল ঠিকই, তবে ওকে ক’টা দিন দেখার সুযোগ পাব। আগে টিমের মেডিকেল স্টাফরা দেখুক, তার পর মন্তব্য করা যাবে এ নিয়ে।’
গ্রুপ লিগে শেষ পর্যন্ত এক নম্বর হয়ে নটআউট পর্বে যেতে পারবে কিনা রেয়াল, তা ঠিক করে দেবে ঘরের মাঠে বোরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে শেষ ম্যাচটা। ওটা জিতলে গত বারের চ্যাম্পিয়নরা শীর্ষে থেকে পরের পর্বে যাবে।
No comments