অতীতের পারফরম্যান্সই অনুপ্রেরণা এখন চেন্নাইয়ের
আইএসএল মিডিয়া রিলিজ
[caption id="attachment_2624" align="alignleft" width="300"]
অনুশীলনে চেন্নাইয়িন এফসি-র ফুটবলাররা। ছবি - আইএসএল[/caption]
তৃতীয় হিরো ইন্ডিয়ান সুপার লিগে টিকে থাকতে হলে বাকি দুটি ম্যাচেই জিততে হবে চেন্নাইয়িন এফসি-কে।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন লিগ তালিকায় সপ্তম স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। বাকি দু-ম্যাচে আরও ৬ পয়েন্ট পেলে হয়ত প্রথম চারে জায়গা পেলেও পেতে পারে। তবে, এমন লড়াই চেন্নাইয়িনের কাছে নতুন নয়। আবারও একই কাজ করতে হবে, যার শুরুটা করতে হবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের মাঠে জওহরলাল নেহরু স্টেডিয়ামে, শনিবার।
গতবারও লিগ পর্যায়ে বেশিরভাগ সময়ই তালিকায় শেষের দিকেই ছিল চেন্নাই। প্রতিযোগিতা যত এগিয়েছিল, ঘুরে দাঁড়িয়েছিল ক্রমশ। সেমিফাইনালে তো বটেই, ফাইনালেও পৌঁছেছিল। জিতেছিল খেতাবও, এফসি গোয়াকে ফাইনালে হারিয়ে।
কোচ মার্কো মাতেরাজ্জি যেমন চেয়েছিলেন, এবারও হয়নি তেমন। আশার কথা একটাই, এখনও যথেষ্ট সম্ভাবনা আছে তাদের।
‘জানতাম আগেই যে, সব ম্যাচেই জিততে হবে। আর এখন তো দু-ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ছাড়া কোনও উপায়ই নেই আর। অতীতে অবশ্য আমরা দেখিয়েছি, এমন পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়াতে পারি,’ বলেছেন মাতেরাজ্জি।
শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে চেন্নাই। আগের ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে। কিন্তু শনিবার নর্থইস্ট ইউনাইটেড আর পরের সপ্তাহে এফসি গোয়া-র বিরুদ্ধে তেমন কিছু হলে নিশ্চিতভাবেই ছিটকে যেতে হবে প্লে অফের আগেই।
নর্থইস্ট ইউনাইটেড আবার আশার আলো দেখতে পেয়েছে শেষ ম্যাচে পুনে সিটি এফসি-র বিরুদ্ধে একমাত্র গোলে জিতে। তার আগে টানা ছ’টি ম্যাচে জেতেনি নর্থইস্ট, যার মধ্যে হেরেছিল চারটি ম্যাচে। সেমিফাইনালের সম্ভাবনা ক্ষীণ মনে হচ্ছিল যখন, ওই তিন পয়েন্ট আবার এনে দিয়েছে সুযোগ। এখন তারা ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।
‘নর্থইস্ট ইউনাইটেডের আসল ভক্তদের জানাতে চাই যে, শেষ পর্যন্ত লড়বে নর্থইস্ট। বাকি তিনটি ম্যাচের প্রতিটিতেই জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব আমরা,’ বলেছেন পর্তুগিজ কোচ নেলো ভিনগাদা।
শনিবার চেন্নাইয়িন ছাড়াও নর্থইস্টকে এখনও খেলতে হবে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে ৩০ নভেম্বর আর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪ ডিসেম্বর। তিনটি ম্যাচেই শেষ পর্যন্ত লড়তে হবে, নিশ্চিত।
পুনের বিরুদ্ধে ম্যাচে নর্থইস্ট পায়নি তাদের প্রথম পছন্দের তিন ডিফেন্ডার রবিন গুরুং, গুস্তাভো লাজারেত্তি ও নির্মল ছেত্রীকে। এই ম্যাচে তিনজনেরই প্রথম এগারোয় ফেরার সম্ভাবনা থাকলেও, কোচ অবশ্য কিছুই জানাতে রাজি নন।
‘গুস্তাভোর অবস্থা সবচেয়ে ভাল। কিন্তু ঝুঁকি নেওয়াটাও কঠিন। কারণ এখন আবার কিছু হয়ে গেলে বাকি প্রতিযোগিতায় আর পাওয়া যাবে না তখন,’ বলেছেন চিন্তিত ভিনগাদা।
চেন্নাইয়িন বনাম নর্থইস্ট ম্যাচে কিন্তু যে দলই জিতুক, পৌঁছে যাবে প্রথম চারে!

No comments