সিন্ধু, সমীর হারলেন ফাইনালে
রাইট স্পোর্টস ডেস্ক

জোড়া খেতাবের স্বপ্ন ধূলিসাৎ! পারলেন না পিভি সিন্ধু, সমীর ভার্মা। হংকং ওপেনের ফাইনালে হারলেন দুই ভারতীয় শাটলারই।
সিন্ধুকে সরাসরি ১৫-২১, ১৭-২১ হারিয়ে রিও অলিম্পিকে হারের বদলা নিলেন চাইনিজ তাইপে-র তাই জু ইং। আর সমীর হারলেন লড়ে, ১৪-২১, ২১-১০, ১১-২১। তাঁকে হারালেন হংকংয়ের স্থানীয় ফেভারিট এনজি কা লং অ্যাঙ্গাস।
হংকং ওপেন সুপার সিরিজ ব্যাডমিন্টনের পুরুষ ও মহিলাদের সিঙ্গলস ফাইনালে পৌঁছনোয় ভারতীয় দুই তারকাকে নিয়েই প্রত্যাশা বেড়েছিল। বিশেষত সিন্ধু গত সপ্তাহেই ডেনমার্কে প্রথমবার সুপার সিরিজ সিঙ্গলস খেতাব জেতায় আরও বেশি আশা ছিল এখন ভারতে মেয়েদের এক নম্বর সিন্ধুকে নিয়ে। কিন্তু বিশ্বের তিন নম্বর জু ইং রিও অলিম্পিকে হারের প্রতিশোধ নিয়ে সিন্ধুর বিরুদ্ধে এগিয়ে গেলেন ৫-৩। জু ইংয়ের স্ট্রোক প্লে-র জবাব খুঁজে পাননি সিদ্ধু, দুটি গেমেই।
নিজের প্রথম সুপার সিরিজ ফাইনালে প্রথম গেমে থই পাননি সমীর। যদিও অ্যাঙ্গাসের বিরুদ্ধে আগে দুবারই জিতেছিলেন সমীর। প্রথম গেম হেরে ফিরেও এসেছিলেন দুর্দান্তভাবে, দ্বিতীয় গেম জিতে। কিন্তু তৃতীয় গেমে আবারও অ্যাঙ্গাস ক্রমশ এগিয়ে যান। ফিরে আসা সম্ভব হয়নি ভারতীয় তারকার পক্ষে।

No comments