পেনাল্টি দিয়ে পেরুর সঙ্গেও ড্র মেসিহীন আর্জেন্তিনার
পেরু-২ : আর্জেন্তিনা-২
(গেরেরো ৫৮’, কুয়েবা—পেনাল্টি ৮৪’) (মোরি ১৫’, ইগাইন ৭৭’)
[caption id="attachment_1900" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার যা হাল, আর্জেন্তিনারও। লিওনেল মেসি না থাকায় হাহাকার দু’জায়গাতেই!
কয়েক দিন আগে লা লিগার ম্যাচে হেরে গিয়েছে বার্সেলোনা। আর্জেন্তিনারও সেই দশা। না হারলেও এদগার্দো বাউজার দল মাত্র ছ’মিনিট আগে ২-২ আটকে গেল পেরুর কাছে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে পেরুকে গোল উপহার দিয়ে।
আগের ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধেও ড্র করেছিল আর্জেন্তিনা। এই ম্যাচেও আটকে যাওয়ায় একটু হলেও চাপে পড়ল। প্রাক বিশ্বকাপে লাতিন আমেরিকার লিগ তালিকায় পাঁচে এখন বাউজা-রা । ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে। একে উরুগুয়ে (১৯), দুইয়ে ব্রাজিল (১৮)। তিন ও চারে থাকা ইকুয়েদর ও কলম্বিয়ার পয়েন্ট ১৬ হলেও গোল পার্থক্যে এগিয়ে আর্জেন্তিনার থেকে।
১৫ মিনিটে এভার্টনের ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি ১-০ এগিয়ে দেন আর্জেন্তিনাকে। প্রথমার্ধে আর্জেন্তিনা এগিয়ে থাকলেও বিরতির পর পরই সমতা ফেরায় পেরু। ঘরের মাঠে ১-১ করেন পাওলো গেরেরো। প্রবল চাপের মধ্যে থাকা আর্জেন্তিনা ওই সময়ই আবার খেলায় ফেরে। পাবলো জাবালেতার পাস থেকে গোনজালো ইগাইন ২-১ করেন। ম্যাচের বাকি ১৩ মিনিট বাউজার আর্জেন্তিনা অবশ্য সেই ব্যবধান ধরে রেখে অষ্টম স্থানে-থাকা পেরুর কাছ থেকেও তিন পয়েন্ট তুলে আনতে পারল না।
শেষ মুহূর্তে পেনাল্টি দিয়ে ভিলেন হয়ে যান রামিরো ফুনেস মোরি। এভার্টনের ডিফেন্ডার পিছন থেকে ফাউল করেন গেরেরোকে। পেনাল্টি থেকে কুয়েবার ২-২।
মেসি না থাকায় তেমন ঝাঁঝ ছিল না আর্জেন্তিনার আক্রমণে। সেই সঙ্গে ডিফেন্সের গলদও ধরা পড়ে বেশ কয়েক বার। বিশেষ করে দ্বিতীয়বার এগিয়ে গিয়েও গোল খাওয়ার সময়। বাউজা অবশ্য বলেছেন, তাঁর দল পরের ম্যাচে ঘরের মাঠেই ঘুরে দাঁড়াবে।
No comments