বুফোঁর ভুলে গোল খেল ইতালি, রামোসের ভুলে স্পেন!
ইতালি ১ স্পেন ১
(দে রোসি, ৮২, পেনাল্টি) (ভিতোলো ৫৫)
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_1905" align="alignleft" width="300"]
বিপক্ষে কাসিয়াস দলে নেই দেখে ম্যাচের আগে বুফোঁ বলেছিলেন, ‘বুঝতে পারছি, আমাদের দিন ফুরিয়ে আসছে প্রায়।’ ম্যাচে দেখা গেল, আশঙ্কা সত্যি!
যে-গোলটা বুফোঁ খেলেন, অন্য কিছু ভাবারও উপায় নেই। বুসকেতস মাঝমাঠ থেকে থ্রু বাড়িয়েছিলেন। ইতালির ডিফেন্ডারদের পেরিয়ে গেল, বুফোঁ এগিয়ে এসেছিলেন একেবারে বলের লাইন ধরে। কিন্তু শেষ মুহূর্তে যে কী হল, বলে পা লাগাতে পারলেন না। সেভিয়ার ভিতোলো বল তাড়া করছিলেন। ফাঁকায় টোকা দিয়ে বল জালে পাঠান। বুফোঁর কাছে এমন ভুল অপ্রত্যাশিত, অবশ্যই।
ইউরোর শেষ ষোলয় ইতালির কাছে হারের শোধ তুলবে স্পেন এবার, প্রায় নিশ্চিত হওয়ার দিকে যখন, সের্খিও রামোস যথারীতি পেনাল্টি দিয়ে দিলেন ইতালিকে! বক্সের মধ্যে এদের-কে ফাউল করে। আর ৮২ মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে ঘরের মাঠে ইতালির গত দশ বছর অপরাজিত থাকার রেকর্ড অক্ষত রাখলেন দে রোসি। পেনাল্টিতে স্পেনের দাভিদ দে খেয়া-কে উল্টোদিকে ফেলে।
গ্রুপের দুই বড় শক্তির ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় দুটি দেশকেই এখন সরাসরি বিশ্বকাপের যোগ্যতা পেতে বাকি ম্যাচগুলিতে যত বেশি সম্ভব গোল করতে হবে। স্পেন যে-কাজটা শুরু করেছিল লিচেনস্টাইনকে ৮-০ হারিয়ে। সেই দিনও গোল পেয়েছিলেন ভিতোলো। নতুন কোচ খুলিয়েন লোপেতেগি কি পেয়ে গেলেন তাঁর নতুন স্ট্রাইকার?
গ্রুপে আলবানিয়া ৬ পয়েন্ট পেয়ে এখন শীর্ষে থাকলেও স্পেন আর ইতালি (৪ পয়েন্ট) শেষ করবে এক আর দুইয়ে, নিশ্চিত!
No comments