কেরলের বিরুদ্ধে ফেবারিট এখন দিল্লি!
আইএসএল মিডিয়া রিলিজ

কোচি, ৮ অক্টোবর, ২০১৬
প্রচুর উন্নতি চাই। পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেরালা ব্লাস্টার্সের কোচ স্টিভ কোপেল, দলের ফুটবলারদের। দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে হিরো ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে রবিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম পয়েন্ট তুলে নিতেই হবে। আর কিছুই শুনতে রাজি নন তিনি।
পরপর দুটি ম্যাচে হেরেছে কেরালা ব্লাস্টার্স। বাইরের মাঠে তো বটেই, ঘরের মাঠেও আতলেকিতো দে কলকাতার কাছে। প্রথম ম্যাচ ছিল আইএসএল-এর তৃতীয় মরসুমের উদ্বোধনী ম্যাচ। গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ওই ম্যাচেও হেরেছিল কেরল। যদিও দুটি ম্যাচেই নামমাত্র গোলে হার, কোচ কোপেল জানেন, অনেকটাই উন্নতি জরুরি।
‘ফুটবলের সব দিকেই উন্নতি করা সম্ভব। রক্ষণাত্মক দিক দিয়ে শেষ ম্যাচে বেশ ভালই খেলছিলাম, একটিই গোল খেয়েছিলাম যদিও্। মাঝমাঠ কখনও কখনও ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল, স্ট্রাইকারদেরও উন্নতি করতে হবে গোল পাওয়ার ক্ষেত্রে। করে দেখাতে হবে আর সেই জন্যই অনুশীলনে খাটতে হবে আরও,’ বলেছেন কেরালা ব্লাস্টার্সের ম্যানেজার।
অভিজ্ঞ কোচ দ্বিতীয় ম্যাচে ছ’জনকে পাল্টেছিলেন, প্রথম ম্যাচের প্রথম একাদশ থেকে। তৃতীয় ম্যাচেও তিনি একইভাবে প্রথম এগার নির্বাচন করবেন, যতক্ষণ না কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন, মনে করা হচ্ছে।
‘বিরাট কিছু হয়ত পাল্টাবে না, কিন্তু দল পাল্টাবে। আইএসএল-এর দাবি কম দিনে বেশি ম্যাচ। দলের পারফরম্যান্স ও ব্যক্তিগত পারফরম্যান্সের মূল্যায়ণ জরুরি। তাই, কয়েকটা পরিবর্তন থাকবেই। এখন ম্যাচ শুরুর অপেক্ষা,’ বলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন উইঙ্গার।
কিন্তু, ঠিক কী কী বদল হতে চলেছে, সে বিষয়ে একটিও কথা বলেননি। এমনকি, হোসু প্রিয়েতো-কে অনভ্যস্ত লেফট ব্যাক হিসাবে বা নিউক্যাসলের প্রাক্তন ফুটবলার মাইকেল চোপড়াকে আক্রমণে শুরু থেকে ব্যবহার করবেন কিনা,ভাঙেননি কিছুই।
দিল্লি ডায়নামোসের কোচ এবং বিশ্বকাপজয়ী জিয়ানলুকা জামব্রোতার মনে হওয়া উচিত ঠিক উল্টোটা। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িনকে প্রথম ম্যাচে তাঁর দল ৩-১ হারানোর পর, জয়ী দলের এগার জনকেই আবার শুরু থেকে না-খেলানোর কোনও কারণ থাকতেই পারে না। দুর্দান্ত খেলেছিল দল, প্রথম ম্যাচেই। কিন্তু জামব্রোতার পা আছে মাটিতেই,গতবারের চ্যাম্পিয়নদের পর্যুদস্ত করেও।
‘আমাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। চেন্নাইয়িন এফসিকে হারিয়েছি ঠিক। কিন্তু পা জমিতে রাখতে হবে, মনে করতে হবে যেন কিছু্ই হয়নি। শুধু পরের ম্যাচকেই পাখির চোখ করে এগোতে হবে যাতে ভবিষ্যতে আমরা সেরা জায়গায় পৌঁছনোর চেষ্টা করতে পারি,’ বলেছেন জামব্রোতা।
তাঁর দিল্লি ম্যাচ শুরু করবে ফেবারিট হিসাবে কারণ কেরল এখনও দুটি ম্যাচেই নিজেদের ছন্দে খেলতে পারেনি। দিল্লির কোচ যদিও তা মানতে রাজি নন।
‘হ্যাঁ, এটা সত্যি যে ওরা দুটো ম্যাচ হেরেছে, খারাপ অবস্থায় আছে। কিন্তু ভুলে যাবেন না, ওরা খেলবে নিজেদের মাঠে,জেতার জন্য বেশি তাগিদ থাকবে। ৬০ হাজার সমর্থকের সামনে খেলবে, বিরাট সুবিধা ওদের,’ মনে করছেন ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপজয়ী জামব্রোতা।

No comments