জিতে বক্সার বিকাশ পৌঁছলেন সেরা ১৬য়
রাইট স্পোর্টস ডেস্ক

বক্সিংয়ে জিতেই শুরু হল ভারতের অলিম্পিক-অভিযান। ৭৫ কেজি বিভাগে বিকাশ কৃশান যাদবের হাত ধরে। প্রথম খেলায় আমেরিকা যুক্তরাষ্ট্রের চার্লস কর্নওয়েলকে ৩-০ হারালেন বিকাশ। পৌঁছলেন সেরা ১৬য়। যেখানে তাঁর পরের খেলা তুরস্কের ওন্দের সিপাল-এর বিরুদ্ধে, ভারতীয় সময় শনিবার ভোর তিনটেয় অর্থাৎ শুক্রবার রাত শেষে।
২৪ বছরের বিকাশ উঠে এসেছেন ভারতের হরিয়ানার ভিওয়ানি জেলা থেকে, যে জেলা বহু অলিম্পিয়ানের আঁতুড়ঘর হিসাবে পরিচিত। ভারতের বিকাশকে অবশ্য রিও অলিম্পিকে খেলতে হচ্ছে আন্তর্জাতিক অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের হয়ে। কারণ, ভারতের বক্সিং সংস্থাকে নির্বাসিত করেছে এআইবিএ, সংস্থায় নির্বাচনজনিত অস্বচ্ছতা ও আরও নানা প্রশাসনিক সমস্যায়।
আমেরিকান কর্নওয়েল প্রথম রাউন্ড থেকেই আক্রমণাত্মক হতে চেষ্টা করেছিলেন। বিকাশের রক্ষণ ভাঙতে পারেননি। ভারতীয় বক্সার চেষ্টা করছিলেন রক্ষণ অটুট রেখে ঠিক সময় বুঝে প্রতি আক্রমণে যেতে। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মুখের সামনে থেকে হাত নামিয়ে পবিপক্ষকে প্রলুব্ধ করার চেষ্টায় সফল হচ্ছিলেন বিকাশ। দ্বিতীয় রাউন্ডে তো কর্নওয়েলকে একেবারেই কোণঠাসা করে দিয়েছিলেন, জিতে নিয়েছিলেন প্রথম দুটি রাউন্ড। ফলে তৃতীয় রাউন্ডের আগেই জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বিকাশ।
তৃতীয় রাউন্ডের শেষ দিকে আমেরিকান বক্সার ফিরে এসেছিলেন। বেশ কয়েকবার বিকাশের রক্ষণ ভেঙে ফেলেন তিনি। কিন্তু বিকাশও পাল্টা মারের রাস্তা ছাড়েননি। ফলে, তৃতীয় রাউন্ডে টাই হয়। এবং আগের দুটি রাউন্ডে ভাল খেলার কারণে বিকাশকেই জয়ী বলে ঘোষণা করেন বিচারকরা।
গতবার লন্ডন অলিম্পিক্সেও ছিলেন বিকাশ। আমেরিকারই এরল স্পেন্স-এর বিরুদ্ধে লড়াইতে প্রথমে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। পরে, এরল সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। বিচারকরা তখন সিদ্ধান্ত পাল্টে এরলকেই জয়ী ঘোষণা করেছিলেন। এবার রিও-তে সেই অতীত ভুলতে এবং ভোলাতে নেমেছেন বিকাশ।
আজ বুধবার গভীর রাতে ভারতের আর এক বক্সার মনোজ কুমার নামবেন রিংয়ে, ৬৪ কেজি বিভাগে।

No comments