ভারতকে টানছেন অশ্বিন ও বাংলার ঋদ্ধি
ভারত: ২৩৪-৫
(রাহুল ৫০, রাহানে ৩৫, অশ্বিন ৭৫ নট আউট, ঋদ্ধি ৪৮ নট আউট, জোসেফ ২-৩৮, চেজ ২-৩৮)
[caption id="attachment_1224" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
রিও অলিম্পিকে ভারতের পদকের সবচেয়ে উজ্জ্বল আশা কাদের ঘিরে?
জিমন্যাস্টিকসে দীপা কর্মকার। আর্চারিতে অতনু দাস।
প্রথম জন ভল্টের ফাইনালে উঠে পড়েছেন। আর অন্য জন, প্রি-কোয়ার্টার ফাইনালে। দীপা ও অতনুর মিল কোথায়? দু’জনেই বাঙালি। এক জন প্রবাসী। থাকেন ত্রিপুরায়। আর এক জনের বাড়ি খাস কলকাতার বাঁশদ্রোণীতে।
রিওতে যেমন বাংলার মুখ উজ্জ্বল, ক্রিকেটেও তেমন। সেন্ট লুসিয়াতে তৃতীয় টেস্টে বিরাট কোহলির ভারতকে চাপ কাটিয়ে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন বাংলার ঋদ্ধিমান সাহা। প্রথম দিনের শেষে ৪৮ রানে নট আউট রয়েছেন ভারতীয় উইকেট কিপার।
ঋদ্ধির মতোই টিমকে টানছেন রবিচন্দ্রন অশ্বিনও। যত সময় গড়াচ্ছে, ততই অলরাউন্ডার হয়ে উঠছেন অফস্পিনার। প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তৃতীয় টেস্টেও সে দিকে এগোচ্ছেন অশ্বিন। আপাতত ৭৫ রানে নট আউট রয়েছেন তিনি।
টসে হেরে ব্যাট করতে যাওয়া ভারত শুরুতেই ধাক্কা খায়। তৃতীয় ওভারের শুরুতেই ফিরে যান ওপেনার শিখর ধাওয়ান (১)। ছ’নম্বর ওভারে আরও বড় ধাক্কা, ওয়েস্ট ইন্ডিজের ডান পেস বোলার আলজারি জোসেফের বলে মাত্র ৩ করে ফেরেন বিরাট কোহলি। এর পর রাহানে ও রাহুল কিছুটা টানেন টিমকে। রাহানে ৩৫ করে ফিরে যান। রাহুল আউট হন ৫০ করে। রোহিত শর্মাও (৯) ব্যর্থ। সেখান থেকে খেলা ঘোরান অশ্বিন ও ঋদ্ধি। দু’জনের জুটিতে ওঠে ১০৮ রান।
No comments