ইউরোপের বর্ষসেরা হলেন রোনালদো
রাইট স্পোর্টস ডেস্ক

আর কেউ কি হতে পারতেন?
যে-মরসুমে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, দেশের হয়ে জিতেছেন ইউরো, ইউরোপের বর্ষসেরা ফুটবলার হিসাবে আর কাউকে কী করেই বা বেছে নেওয়া সম্ভব হত?
ক্রিস্তিয়ানো রোনালদোই ২০১৫-১৬ মরসুমে ইউরোপের সেরা ফুটবলার হলেন, প্রত্যাশামতো। তাঁর চিরাচরিত প্রতিদ্বন্দ্বী এবার প্রথম তিনে ছিলেন না। লিওনেল মেসিকে সন্তুষ্ট থাকতে হয়েছে রোমার বিরুদ্ধে মরসুমের শ্রেষ্ঠ গোলের পুরস্কার নিয়ে।
উয়েফার মঞ্চে রোনালদোর সঙ্গে বাকি দুজন ছিলেন আঁতোইঁ গ্রিয়েজমান ও গ্যারেথ বেলকে। গ্রিয়েজমান দুবার হেরেছিলেন ফাইনালে। আতলেতিকো মাদ্রিদের হয়ে রোনালদোর রেয়ালের কাছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তারপর আবার ইউরোর ফাইনালে, নিজের দেশে ফ্রান্সের হয়ে পর্তুগালের কাছে। সেই ম্যাচে আবার প্রথম ২০ মিনিটের মধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছিল, রোনালদো খেলতে পারবেন না পুরো ম্যাচ! বেলের ওয়েলসও ইউরোয় ভালই খেলেছিল। কিন্তু, রোনালদোর সতীর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হলেও বিপক্ষে থেকে ইউরোয় চ্যাম্পিয়ন হওয়া তো আর সম্ভব ছিল না!
রোনালদো সবই মনে রেখেছেন। মঞ্চে দাঁড়িয়ে মনেও করিয়ে দিলেন সব কথা। আর ধন্যবাদ জানালেন দুই দলের সতীর্থদেরই – রেয়াল মাদ্রিদ, পর্তুগাল।
ইউরোপের বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার বেছে নেন ইউরোপের ৫৫ দেশের ফুটবল-সাংবাদিকরা।

No comments