মঙ্গলবার রিওতে কী দেখবেন, কেন দেখবেন
তিন দিন পেরিয়ে গেল রিও অলিম্পিকের। কিন্তু পদকের দেখা মেলেনি এখনও। এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স অভিনব বিন্দ্রার। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অল্পের জন্য ব্রোঞ্জ পেলেন না ২০০৮ সালে বেজিংয়ে সোনা জেতা অলিম্পিয়ান।
মঙ্গলবার কি আসবে ভারতের প্রথম পদক? দেখে নেওয়া যাক, কোন কোন ইভেন্টে নামছেন ভারতীয় অ্যাথলিটরা।
দাত্তু বাবান বোখানাল
রোয়িং— স্কালসের কোয়ার্টার ফাইনাল। বিকেল ৫টা থেকে
হিনা সিধু
শুটিং— ২৫ মিটার পিস্তল। বিকেল সাড়ে ৫টা থেকে
অতনু দাস
আর্চারি— বিকেল সাড়ে ৫টা থেকে
ছেলেদের হকি
সন্ধে সাড়ে ৭টা থেকে
বিকাশ কৃষাণ
বক্সিং (৭৫ কেজি)— রাত আড়াইটে থেকে
No comments