• Breaking News

    সন্তোষকে কোচ করল মুম্বই এফসি

    [caption id="attachment_262" align="alignleft" width="300"]সন্তোষকে কোচ করল মুম্বই এফসি সন্তোষকে কোচ করল মুম্বই এফসি[/caption]

    রাইট স্পোর্স ডেস্ক
    সাফল্য দিতে না পারার জন্য খালিদ জামিলকে সরিয়ে দিয়েছে মুম্বই এফসি। তাঁর পরিবর্ত কোচ হিসেবে নেওয়া হল সন্তোষ কাশ্যপকে!
    গত মরসুমে মাঝ পথে সালগাওকরের দায়িত্ব নিয়েছিলেন সন্তোষ। সেকেন্ড লেগে ভালো খেললেও শেষ পর্যন্ত আই লিগে সাত নম্বর হয়ে শেষ করে গোয়ার ক্লাব। ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে গিয়েছিলেন ৫০ বছরের মুম্বইকর। সেই তিনিই এ বার মুম্বই এফসির দায়িত্ব নিলেন।
    সন্তোষ বলেছেন, ‘কুপারেজ আমার কাছে একটা অন্য রকম জায়গা। এই মাঠটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে। ঠিক সেই রকমই মুম্বই এফসি ক্লাবও আমার কাছে ভীষণ রকম স্পেশাল। এই ক্লাবের হয়ে একটা দীর্ঘ সময় খেলেছি। প্রচুর সাফল্য পেয়েছি।’ সেই সঙ্গে তিনি জুড়েছেন, ‘মুম্বই আমার শহর। এখানকার ক্লাবে কোচিং করানোর ইচ্ছে ছিল দীর্ঘদিন। মুম্বই এফসি সেই সুযোগটা আমার সামনে এনে দিল।’
    ২০১০ এয়ার ইন্ডিয়াতে কোচিং শুরু সন্তোষের। সেখানেই দু’বছর কোচিং করিয়েছেন তিনি। তার পর যোগ দেন মোহনবাগানে। কিন্তু তখন কোচ হিসেবে তেমন অভিজ্ঞতা না থাকায় সাফল্য দিতে পারেননি বাগানকে। মাঝ পথে চাকরি চলে যায়। বাগান থেকে ওএনজিসিতে গিয়ে যোগ দেন। পরের দুটো বছর রাংদাজিয়েদ ও রয়্যাল ওয়াহিংডো— দুটো পাহাড়ি টিমকে যথেষ্ট সাফল্য দেন সন্তোষ। গত মরসুমে আই লিগ থেকে ওয়াহিংডো সরে যাওয়ার পর সালগাওকরে যোগ দেন তিনি।
    সন্তোষ বলেছেন, ‘এটা আমার কাছে বিরাট সুযোগ। টিমকে সাফল্য দিতে চাই। ভারতীয় ফুটবলে মুম্বই এফসির যথেষ্ট সাকসেস রয়েছে অতীতকে ছাপিয়ে যাওয়াটাই আমার একমাত্র কাজ।’

    No comments