• Breaking News

    মেসি অন্য গ্রহের প্রাণী‌: বাতিস্তুতা

    রাইট স্পোর্টস ডেস্ক




    [caption id="attachment_256" align="alignleft" width="300"]মেসি বাতিস্তুতা মেসি অন্য গ্রহের প্রাণী‌: বাতিস্তুতা[/caption]


    সারা দুনিয়া যখন লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বসিত, তখন তিনিও সামিল সেই ভিড়ে। তা যতই আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতার তালিকায় তাঁকে দুইয়ে নামিয়ে দিন মেসি!


    তাঁর ৫৪ গোল রেকর্ডকে টপকে যাওয়ার পর গ্যাব্রিয়েল বাতিস্তুতার প্রাথমিক প্রতিক্রীয়া কী? ‘মেসি অন্য গ্রহের প্রাণী!’


    আর সবার মতো ‘বাতিগোল’ও  আর্জেন্টিনা-আমেরিকার ম্যাচটা দেখছিলেন টিভিতে। জানতেন, তাঁর গোলের রেকর্ড যে কোনও সময় ভেঙে দিতে পারেন মেসি। মন খারাপ কিছুটা থাকলেও মেসি তাঁর রেকর্ড ছিনিয়ে নেওয়ায় সন্তুষ্ট বাতিস্তুতা। বলেছেন, ‘আমি মেসিকে অভিনন্দন জানাব। ও এই রেকর্ডের যোগ্য দাবিদার।’ সঙ্গে প্রাক্তন বিশ্বকাপারের রসিকতা, ‘মেসি এই পৃথিবীর মানুষ নয়। ওকে এলিয়ান বলা উচিত। কী পরিমাণ প্রতিভা এক জনের থাকলে, এই জায়গায় মানুষ পৌঁছতে পারে, তার একমাত্র উদাহরণ মেসি। ও আমার রেকর্ডটা ভাঙায় আমি খুশি।’


    দুরন্ত ফ্রি কিক থেকে মেসির রেকর্ড ভাঙা গোলটা আর সবার মতো মন ছুঁয়ে গিয়েছে বাতিরও। তাঁর কথায়, ‘মেসি ফ্রি কিকটা নিয়ে দিনের পর দিন পড়ে থেকেছে যে, তার প্রমাণ পেলাম। ফ্রি কিক ও আগেও ভাল মারত। কিন্তু এই মানের ছিল না। স্পেশালিস্ট ছিল না। কিন্তু এখন অবিশ্বাস্য রকম সাফল্য পাচ্ছে। এক-একটা ফ্রি কিক অমর হয়ে যাচ্ছে।’

    No comments