• Breaking News

    ইউরোর শেষ ১৬-র ফিক্সচার

    [caption id="attachment_268" align="alignleft" width="213"]ইউরোর শেষ ১৬-র ফিক্সচার ইউরোর শেষ ১৬-র ফিক্সচার[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক
    তুরস্ক বা আলবেনিয়া— শেষ ১৬-য় পা রাখবে কোনও একটা টিম। কে জানত, আবার একটা লেট গোল পুরো গল্পটাই ঘেঁটে ‘ঘ’ করে দেবে!
    এই ইউরোর ট্রেন্ডই হল শেষ মুহূর্তের গোল। ইতালির মতো টিম ৮৫ মিনিটে ব্র্যাডের অকস্মাৎ গোলেই হেরে গেল রিপাবলিক আয়ার্ল্যান্ডের কাছে। ‘ই’ গ্রুপের তৃতীয় টিম হিসেবে শেষ ষোলোয় পা দিল তারা।
    এ বারই প্রথম ২৪ টিমের ইউরো হচ্ছে। আর তাতে নকআউটে প্রথম বার উঠল গ্যারেথ বেলের ওয়েলস, চমকে দেওয়া নর্দার্ন আয়ার্ল্যান্ড ও রিপাবলিক আয়ার্ল্যান্ড। আর লাস্ট সিক্সটিনের সবচেয়ে জমাটি ম্যাচ হল ইতালি বনাম স্পেন। দুটো বড় টিমই গ্রুপ লিগের ম্যাচে হেরে প্রি কোয়ার্টার ফাইনালেই পড়ে গেল চাপের মুখে।
    স্লোভাকিয়া, নর্দার্ন ও রিপাবলিক আয়ার্ল্যান্ডের সঙ্গে তৃতীয় টিম হিসেবে শেষ ১৬-তে পা রাখল ক্রিশ্চিয়ানো রোনালদোর টিম। হাঙ্গেরির সঙ্গে ৩-৩ ড্র করে। তিন ম্যাচেই ড্র করেছে পর্তুগাল। একটা সময় মনে হচ্ছিল পরের পর্বে যেতে পারবে কিনা। জোড়া গোল করে ইউরো শেষ ১৬-য় তুললেন রোনালদো নিজেই।
    পর্তুগাল নকআউটে খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখে স্লোভাকিয়া। আয়োজক ফ্রান্স বনাম রিপাবলিক আয়ার্ল্যান্ড। আইসল্যান্ডের মুখে ইংল্যান্ড। বেলের ওয়েলসের খেলা নর্দার্ন আয়ার্ল্যান্ডের সঙ্গে। ইডেন হ্যাজার্ড, লুকাকুর বেলজিয়াম খেলবে ‘এফ’ গ্রুপের টপ টিম হাঙ্গেরির সঙ্গে।
    শেষ ১৬-র ক্রীড়াসূচি। ভারতীয় সময় অনুযায়ী
    সুইৎজারল্যান্ড বনাম পোল্যান্ড (২৫ জুন, সন্ধে ৬-৩০)
    ওয়েলস বনাম নর্দার্ন আয়ার্ল্যান্ড (২৫ জুন, রাত ৯-৩০)
    ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল (২৫ জুন, রাত ১২-৩০)
    ফ্রান্স বনাম রিপাবলিক অফ আয়ার্ল্যান্ড (২৬ জুন, সন্ধে ৬-৩০)
    জার্মানি বনাম স্লোভাকিয়া (২৬ জুন, সন্ধে ৯-৩০)
    হাঙ্গেরি বনাম বেলজিয়াম (২৬ জুন, সন্ধে ১২-৩০)
    ইতালি বনাম স্পেন (২৭ জুন, সন্ধে ৯-৩০)
    ইংল্যান্ড বনাম আইসল্যান্ড (২৭ জুন, সন্ধে ১২-৩০)

    No comments