• Breaking News

    অভিষেকেই ইতিহাসে রাহুল । অভীক রায়

    জিম্বাবোয়ে ১৬৮ (চিগুম্বুরা ৪১, বুমরা ৪-২৮)
    ভারত ১৭৩-১ (রাহুল ১০০ নট আউট, রায়াডু ৬২ নট আউট)


    [caption id="attachment_44" align="alignleft" width="300"]লোকেশ রাহুল লোকেশ রাহুল[/caption]

    অভীক রায়
    অভিষেকেই বিশ্ব রেকর্ড‌ লোকেশ রাহুলের! প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে খেলতে নেমেই সেঞ্চুরি করে ফেললেন কর্নাটকী। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ১১৫ বলে ১০০ করে নট আউট থেকে যান রাহুল।
    সিমিং উইকেটে টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠান মহেন্দ্র সিং ধোনি। গ্রেমি ক্রিমারের মাত্র ১৬৮ রানে শেষ হয়ে যায়, ১৯‌.৫ ওভারে। জবাবে ভারত (১৭৩-১) ৪২.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
    জানাই ছিল, দুর্বল জিম্বাবোয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তাই দেখার ছিল, ধোনির নতুন টিম কেমন পারফর্ম করে বিদেশে। প্রথম ম্যাচেই লোকেশ রাহুল চমকে দেওয়ার মতো পারফরম্যান্স করলেন।
    বেঙ্গালুরুর এই নতুন রাহুল ভারতের প্রায় নব্বই বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে আত্মপ্রকাশেই সেঞ্চুরি করেন। এর আগে অভিষেক ম্যাচে রবিন উত্থাপ্পার ছিল সর্বোচ্চ ৮৬। ১০ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে, ইন্দোরে।
    লোকেশ রাহুলের ইনিংস কিন্তু ঝকঝকে। ১১৫ বলে ৭টা চার ও একটি ছয় দিয়ে সাজিয়েছেন ইনিংস।
    জিম্বাবোয়ের তেতাল্লিশতম ওভারটাতে ভারতের জেতার জন্য দরকার ছিল ২ রান। আর সেঞ্চুরির জন্য রাহুলের দরকার ৬ রান। মাসাকাদসাকে মাঠের বাইরে উড়িয়ে দিয়ে সেঞ্চুরি রাহুলের।
    ধোনির বোলাররা শুরুটা অবশ‌্য চমৎকার করেন। রাহুলের সঙ্গে এই ম্যাচে অভিষেক হয় আরও তিন জনের, করুণ নায়ার ও যজুবেন্দ্র চাহাল। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল যশপ্রীত বুমরা। ৯‌.৫ ওভার বল করে ২ মেডেন সহ ৪টি উইকেট নিয়েছেন, মাত্র ২৮ রান দিয়ে। ২টি করে উইকেট ধবল কুলকার্নি ও বারিন্দর স্রনের। অক্ষর প্যাটেল ও চাহালের একটি করে। উইকেট কিপার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে আবার ধোনির ৭০০ শিকার হয়ে গেল।
    ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৬৮-তে শেষ হয়ে যায় জিম্বাবোয়ে। একমাত্র সফল এল্টন চিগুম্বারা। ৪১ করে যান। এ ছাড়া সবাই ব্যর্থ। এমন প্রতিপক্ষকে ভারত সহজে হারাবে, সেটাই বাস্তব!
    ছবি‌: আইসিসি

    No comments