• Breaking News

    জানতাম, সফল হব‌: রাহুল | অভীক রায়

    [caption id="attachment_48" align="alignleft" width="300"]জানতাম, সফল হব‌: রাহুল | অভীক রায় জানতাম, সফল হব‌: রাহুল | অভীক রায়[/caption]

    ভারতীয় ক্রিকেট ইতিহাসে ‘নতুন রাহুল’কে নিয়ে ব্যাপক হইচই। বছর খানেক আগে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনার হিসেবে টেস্টেও সেঞ্চুরি ছিল লোকেশ রাহুলের। এ বার ভারতের ওয়ান ডে ক্রিকেটে অভিষেকেই ইতিহাসে রাহুল, সেঞ্চুরি করে।
    ম্যাচের পর রাহুল কিন্তু বলেছেন, তিন ফর্ম্যাটে যে সফল হতে পারবেন, সেই বিশ্বাস তাঁর ছিল। রাহুলের কথায়, ‘যে কোনও ফর্ম্যাটে যে আমি সফল হতে পারব, সেটা জানতাম। আসলে যে কোনও ফর্ম্যাটে সফল হওয়ার জন্য দরকার আত্মবিশ্বাস আর স্কিল। সেটা আমার প্রথম থেকেই আছে।’
    আইপিএল নাইনে বেশ সফল রাহুল। বিরাট কোহলির টিম র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন গত মরসুমটা। সব মিলিয়ে ৩৯৭ রান করেছেন রাহুল। সেই ছন্দটাই ধরে রাখতে চেয়েছিলেন শুরু থেকে। জিম্বাবোয়েতে প্রথম ওয়ান ডে-তে তারই হদিশ মিলল। রাহুল বলেছেন, ‘চাপ প্রতেক্যের উপর থাকে। সেটা নিয়েই পারফর্ম করতে হয়।’
    ১৬৯ রানের লক্ষ্য সামনে রেখে যে খুব একটা চাপ সামলাতে হয়নি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে রাহুল ব্যাখ্যা করেছেন তাঁর সেঞ্চুরির ইনিংসটা। ‘আমার শুরুতে লক্ষ্য ছিল, নতুন বলটা দেখে খেলে দেব। তার পর সিঙ্গলসের উপর জোর দেব। সেট হয়ে যাওয়ার পর নিজের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি।’
    ছয় মেরে সেঞ্চুরিটা করার আগে কী ভাবছিলেন?
    লোকেশ রাহুলের ব্যাখ্যা, ‘তেমন কিছু না, শুধু ভেবেছিলাম, সেঞ্চুরিটার জন্য একটা ওভার বাউন্ডারি দরকার। সেটা মেরেওছি।’

    No comments