মেসি-মূর্তির উন্মোচন হল বুয়েনস আইরেসে
[caption id="attachment_417" align="alignleft" width="300"]
বুয়েনস আইরেসের সিটি হলে বসল মেসির স্ট্যাচু[/caption]
রাইট স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসিকে ঘিরে ক্রমশ বাড়ছে উন্মাদনার জোয়ার।
সারা দেশ জুড়ে চলছে ‘ফিরে এসো মেসি’ ক্যাম্পেন। আর্জেন্তিনার রাস্তায় রাস্তায় ঝুলছে বিরাট পোস্টার, ‘মেসি, তোমার জন্য অপেক্ষায় আছি আমরা।’ আমজনতার গায়ে ‘এলএম টেন’ লেখা আকাশি-সাদা জার্সি। টুইটার-ফেসবুকে চলছে তুমুল হইচই। আর্জেন্তিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী টিমের বেশ কয়েক জন সদস্য আবার তাদের ওই বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের পোস্টারে ‘ডোন্ট গো লিও’ লিখে দিয়েছেন। যা নিয়ে প্রচারে নেমে পড়েছেন মেসির ভক্তরা। মেট্রো, সাবওয়ে, বাইপাস, গলি— সর্বত্র মেসিকে নিয়ে আর্তি, মেসিকে ঘিরে উন্মাদনা, মেসির জন্য উৎকন্ঠা।
এরই মধ্যে আবার ব্রোঞ্জের মেসি-মূর্তির উন্মোচন হল বুয়েনস আইরেসে। সেখানকার সিটি হলে মেয়র লারেতা রদরিগেসের হাতে। যা ‘যেও না চলে’ ক্যাম্পেনেরই অংশ। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘সারা দেশ জুড়ে যা চলছে তাতে একটা ব্যাপার নিশ্চিত, আর্জেন্তিনা প্রবল ভালবাসে মেসিকে। ও নিশ্চয় এত মানুষের আবেগের মূল্য দেবে। আমরা এই আশায় দিন গুনছি যে, আবার নীল-সাদা জার্সি পরে দেশের হয়ে মাঠে নামতে দেখা যাবে।’
সোমবার গভীর রাতে রোসারিওতে ফিরেছেন মেসি। তার আগেই আর্জেন্তিনার রাষ্ট্রপতি তাঁর সঙ্গে কথা বলেছেন ফোনে। আগামী সপ্তাহে তিনি মেসির বাড়িতে গিয়ে দেখা করবেন। অনেকেই আশা করছেন, সে দিনই হয়তো অবসরের ভাবনা পাল্টাবেন লিও মেসি।

No comments