• Breaking News

    শাস্ত্রী বিতর্ক উড়িয়ে কুম্বলে, ‘কেউ টিম ইন্ডিয়ার উর্ধ্বে নই’

    বেঙ্গালুরুতে শিবির শুরু বিরাট, রাহানেদের


    [caption id="attachment_422" align="alignleft" width="300"]শাস্ত্রী বিতর্ক উড়িয়ে কুম্বলে, ‘কেউ টিম ইন্ডিয়ার উর্ধ্বে নই’ শাস্ত্রী বিতর্ক উড়িয়ে কুম্বলে, ‘কেউ টিম ইন্ডিয়ার উর্ধ্বে নই’[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক

    কোচ হওয়ার পর এই প্রথম সাংবাদিক সম্মেলেন। প্রত্যাশিতই ছিল যে, রবি শাস্ত্রী বিতর্কের মুখে পড়তে হবে অনিল কুম্বলে। হলও। তিনিও সামলালেনও নিজস্ব ঢঙে।
    জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বেঙ্গালুরুতে শুরু হল বিরাট কোহলিদের শিবির। প্রথম দিন বৃষ্টিতে প্র্যাক্টিস হল না। মিডিয়ার মুখোমুখি হয়ে প্রথম দিন যা যা বললেন ভারতের নতুন কোচ, পড়ে নিন এখানে -

    প্রসঙ্গ‌: শাস্ত্রী বিতর্ক
    কুম্বলে‌: এটা টিম ইন্ডিয়া। এখানে রবি শাস্ত্রী বা অনিল কুম্বলে অনেক পরের ব্যাপার। আমি কোচ হবার পরে রবিকেই প্রথম ফোন করি । এই একই কথা আমি ওকেও বলেছি।

    প্রসঙ্গ‌: প্রস্তুতি শিবির
    কুম্বলে‌: যতটা সম্ভব আউটডোর সেশন চাইছি। সকাল ৯টা থেকে একটা। পরেরটা দুপুর দুটো থেকে।

    প্রসঙ্গ‌: ওয়েস্ট ইন্ডিজ সফর
    কুম্বলে‌: টিমটা খুব ভাল। বিরাট কোহলি, মুরলি বিজয়, অমিত মিশ্র, ইশান্ত শর্মারা এর আগে ক্যারিবিয়ান সফরে গিয়েছে। কিছু প্লেয়ার রয়েছে, যারা ‘এ’ টিমের হয়েও সফর করেছে। আমিও গিয়েছি খেলতে, ওয়েস্ট ইন্ডিজে। সব মিলিয়ে টিম যথেষ্ট অভিজ্ঞ।

    প্রসঙ্গ‌: এক বছরের কোচিং
    কুম্বলে‌: এটা আমার কাছে একটা সফরের মতো। ক্যাপ্টেন হওয়ার পর কখনও ভাবিনি, কত দিন থাকতে পারব। কোচ হওয়ার পরও ভাবছি না।

    প্রসঙ্গ‌: টিম নির্বাচন
    কুম্বলে‌: কেউ টিম থেকে বাদ পড়ল মানে এই নয় যে, সে চিরতরে বাদ।

    প্রসঙ্গ‌: সাফল্যের নকশা
    কুম্বলে‌: জিম্বাবোয়ে থেকে ফেরার পর আমি ধোনির সঙ্গে কথা বলেছি। বিরাটের সঙ্গেও কথা হয়েছে। টিমকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে-ব্যাপারে। একটা পরিকল্পনাও করেছি আমরা। সেই মতো এগিয়ে যাব।

    প্রসঙ্গ‌: কোচ হিসেবে প্রথম দিন
    কুম্বলে‌: প্রথম দিন আমরা একে অপরকে স্বাগত জানালাম। ক্রিকেটারদের বললাম, অনেক দিন পর আবার টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে পা দিলাম। আগামী দিনগুলো এক সঙ্গে অনেক কাজ করব।

    প্রসঙ্গ‌: বোলিং কোচ
    কুম্বলে‌: আশা করি ব্যাপারটা আমি সামলে দিতে পারব। বোলারদের নিয়ে দ্রুত কাজ শুরু করে দেব।

    প্রসঙ্গ‌: টেস্ট ক্রিকেট
    কুম্বলে‌: সামনের এক বছরে ভারত ১৭টা টেস্ট খেলবে। এটা টেস্টকে জনপ্রিয় করার জন্য অনেক বড় পদক্ষেপ।

    প্রসঙ্গ‌: ওয়ান ডে ক্রিকেটের প্রস্তাবিত ফর্ম্যাট
    কুম্বলে‌: জানি, তবে এখনই মন্তব্য করাটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে।

    প্রসঙ্গ‌: ভারতীয় কোচের চাপ
    কুম্বলে‌: ভারতীয় কোচের উপর কতটা প্রত্যাশা আর দায়িত্ব থাকে, জানি। এগুলো সামলেই এগোতে হবে।

    প্রসঙ্গ‌: কোচের ভূমিকা
    কুম্বলে‌: মাঠে সিদ্ধান্ত নেবে ক্যাপ্টেন। আমি শুধু তাকে সাহায্য করব। আমার অভিজ্ঞতা যেন তার কাজে লাগে।

    No comments