• Breaking News

    ইস্ট-মোহন এবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে?

    Capture


    রাইট স্পোর্টস ডেস্ক


    শিলিগুড়ি নয়, কলকাতা লিগের বড় ম্যাচ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে করার চেষ্টা চলছে।


    রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এর আগে জাতীয় লিগের ম্যাচ হয়েছে। টালিগঞ্জ অগ্রগামীর এক সময়ের হোম গ্রাউন্ড ছিল এই রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। ভারতীয় দলের ফুটবল ম্যাচও হয়েছে। কিন্তু ডার্বি ম্যাচ কখনও হয়েছে কিনা, তা মনে করতে পারছেন না কেউই।


    অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন পাওয়া যাবে না। যা জানার পর বিপাকে পড়েছে আইএফএ। তাই পরিবর্তিত পরিস্থিতিতে রবীন্দ্র সরোবরের কথাই ভাবছেন রাজ্য ফুটবল সংস্থার কর্তারা।


    প্রায় এক যুগেরও বেশি সময় হয়ে গেল,রবীন্দ্র সরোবরে কোন বড় মাপের ফুটবল ম্যাচ হয়নি। টালিগঞ্জ, সাদার্ন সমিতি সেখানে প্র্যাকটিস করে। মাঠের হালও বেশ খারাপ। সেখানে বড় ম্যাচ হবে কী করে তাই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। আইএফএ অবশ্য জানাচ্ছে, হাতে আড়াই মাসের মতো সময় আছে। তার মধ্যে মাঠ তৈরি করে নেওয়া যাবে।


    প্রশ্ন আরও একটি, মোহনবাগান বলে দিয়েছে, কলকাতা লিগে প্রদর্শনী ম্যাচ খেলবে না। মানে, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে। আইএফএ মনে করছে, এ ব্যাপারে জটিলতা কেটে যাবে।


    No comments