ভারতকে সিরিজে ফেরালেন বারিন্দর ও বুমরা
জিম্বাবোয়ে ৯৯-০ (২০ ওভারে)
(মুর ৩১, ম্যালকম ১৪, বারিন্দর ৪-১০, বুমরা ৩-১১)
ভারত ১০৩-০ (১৩.১ ওভারে)
(মনদীপ ৫২ নট আউট, রাহুল ৪৭ নট আউট)
রাইট স্পোর্টস ডেস্ক
আটচল্লিশ ঘণ্টা আগে তরুণদের নিয়েই ছিল যত প্রশ্ন। আটচল্লিশ ঘণ্টা পর সেই তরুণ ব্রিগেডই ‘ম্যান অফ দ্য ম্যাচ’!
জিম্বাবোয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে তিন সিরিজ ১-১ করল মহেন্দ্র সিং ধোনির টিম।
ভারতকে জেতালেন কারা?
বারিন্দর স্রন নামের অভিষেক হওয়া এক বাঁ হাতি পেস বোলার। এবং তাঁর সঙ্গী যশপ্রীত বুমরা।
টসে জিতে ব্যাট করতে যাওয়া জিম্বাবোয়ে ৯৯-৯ এ থমকে গেল এই দু’জনের কাছে। বারিন্দর ৪ ওভার বল করে ১০ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় দুইয়ে। ম্যাচের সেরাও তিনি। পরে বারিন্দর বলছিলেন, ‘বল চমৎকার সুইং করছিল। জোরে করার চেষ্টা করিনি। শুধু সুইংটাই করিয়ে গিয়েছি। প্রথম বার খেলছি বলে আমার উপর কোনও চাপ ছিল না।’
এক দিকে যখন বারিন্দর তাণ্ডব চালাচ্ছেন, অন্য প্রান্ত থেকে তখন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছেন বুমরা। প্রথম পাঁচটা উইকেটই নিলেন এই জুটি। যার মধ্যে চারটেই বারিন্দরের। বুমরার বোলিং বিশ্লেষণ, ৪-০-১১-৩।
প্রাথমিক ধাক্কাটাই সামলাতে পারল না জিম্বাবোয়ে। আগের ম্যাচে জিতে চমকে দিলে কী হবে, আসলে যে গ্রেমি ক্রেমারের টিমে কোনও গভীরতাই নেই, আরও এক বার তা প্রমাণ হয়ে গেল। উইকেট পিটার মুরের ৩১ ছাড়া বাকি আর বলার মতো রানই নেই কারও।
ম্যাচের শুরুতেই লেখা হয়ে গিয়েছিল ম্যাচের শেষ কাহিনি। ১০০ রানের লক্ষ্য নিয়ে নেমে ভারতের দুই ওপেনার ওই রান তুলতে সময় নিলেন ১৩.১ ওভার। লোকেশ রাহুল ৪৭ রানে নট আউট থেকে যান। ৫২ নট আউট মনদীপ সিং।
জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারানোর পর ধোনি বলেছেন, ‘শুরুটা ভাল দরকার ছিল। সেটাই করতে পেরেছি আমরা। তবে আগের ম্যাচে হারের পর ঠিক করেছিলাম, যে ভাবেই হোক দ্রুত রান তুলব। তাই করেছি।’
No comments