রাইট স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো— গোল নেই। ইদানীং মিস করছেন পেনাল্টিও!
করিম বেঞ্জিমা— কেলেঙ্কারিতে জড়িয়ে ফ্রান্স টিম থেকে বিতাড়িত!
রিয়াল মাদ্রিদের ‘বি-বি-সি’র একমাত্র উজ্জ্বল তারা, গ্যারেথ বেল। তিন ম্যাচে তিন গোল করে ইউরো কাপে সবচেয়ে আলোচিত মুখ। জনতা আর মিডিয়ার এমন হামলে পড়া, মনে হতে পারে ফ্রান্সেই নেই রোনালদো, ওয়েন রুনিরা!
এই ইউরো কাপে এখনও পর্যন্ত সবচেয়ে সফল স্টার ওয়েলশের বেলই। গ্রুপ লিগের তিন ম্যাচে এমন টানা গোল বারো বছর পর আবার দেখা কেউ করলেন। ২০০৪ সালে চেকের মিলান বারোস আর নেদারল্যান্ডসের রুদ ভান নিস্তেলরুইয়ের পর।
বেল যখন দারুণ সফল তখন গোলের খাতাই খুলতে পারেননি অনেকে। রোনালদো, টমাস মুলার, ইব্রাহিমোভিচ, লেভানডস্কি, হ্যারি কেনরা শুরুতে যতই প্রত্যাশা জাগান, গোলই করতে পারেননি এখনও। সেখানে বেল একশো শতাংশ সফল।
রাশিয়াকে ৩-০ হারিয়ে নকআউটের কনফার্ম করার রাতেই বেল বলে দিয়েছেন, ওয়েলশের হয়ে দীর্ঘ দিন খেলছেন। এটাই তাঁর সেরা ম্যাচ। বেলের কথায়, ‘যত দিন খেলছি, তার মধ্যে এটাই সেরা ম্যাচ। শুরুটা খুব ভালো হয়েছিল আমাদের। সত্যি বলতে কী, আমরা মোটেও নার্ভাস ছিলাম না।’
রাশিয়ার মুখে নামার আগে ওয়েলশ সামান্য হলেও চাপে ছিল। গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যেতে হলে সরাসরি জিততে হত। বেলের টিম তাই করে দেখাল। রাশিয়াকে উড়িয়ে দেওয়ার তাগিদ নিয়েই মাঠে নেমেছিল ‘আমাদের একটাই স্বপ্ন ছিল, গ্রুপের এক নম্বর টিম হিসেএব পরের পর্বে যাব। সেটা সত্যি হয়েছে।’ সঙ্গে বেল পরিষ্কার বলেছেন, ‘এখানেই লড়াই শেষ নয়। অনেক দূর যেতে হবে। সেটা করতে হলে বাকি ম্যাচগুলোতেও উজাড় করে দিতে হবে নিজেদের।’
গ্যারেথ বেল যেন এক অধরা স্বপ্নের খোঁজে নেমে ইউরো কাপে!
Tuesday, June 21, 2016
রোনালদোকে ছাপিয়ে জনপ্রিয়তার তুঙ্গে বেল
[caption id="attachment_213" align="alignleft" width="300"]
ইউরোর শেষ ১৬-তে পা দিয়ে বেলের উৎসব[/caption]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment