• Breaking News

    জার্মানি বড় ব্যবধানে না জিতলেই অঘটন

     

    রাইট স্পোর্টস ডেস্ক

    [caption id="attachment_209" align="alignleft" width="300"]muller গোল পেতে মুলারের দিকেই তাকিয়ে জার্মানি। ছবি - টুইটার[/caption]

    বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলা ইউরোয় অভিষেক হয়েছে যাদের! এই তথ্যেই পরিষ্কার, নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঠিক কতটা এগিয়ে জার্মানি। গ্রুপের শেষ ম্যাচ আজ। জার্মানি এখন দু-ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ডের সঙ্গে যুগ্ম শীর্ষে। ইউক্রেন ছিটকে গিয়েছে ইউরো থেকে। শেষ ম্যাচে লেওয়ানডোস্কির পোল্যান্ড হারাবে ইউক্রেনকে, ধরে নিলে, গ্রুপ শীর্ষে থাকতে হলে শুধু জিতলেই হবে না, বড় ব্যাবধানে জয় চাই জার্মানির। জোয়াকিম লো-র জার্মানি সেই কারণে বিশেষভাবে তাকিয়ে থাকবে টমাস মুলারের দিকে। প্রথম দুটি ম্যাচে গোল পাননি মুলার। খেলছেন গোটজের ঠিক পেছনে, যেখান থেকে বহু গোল করেছেন। বিশ্বকাপে নিয়মিত গোল পেয়েছেন, বায়ার্ন মিউনিখেও। যে কোনও দিক থেকে, যে কোনওভাবে গোল করায় জুড়িহীন মুলার গোল পেলেই জার্মানদের আবার অপ্রতিরোধ্য দেখাবে, সন্দেহ নেই। তবে এই ম্যাচে গোটজে শুরু করবেন কিনা, ঘোর সন্দেহ। গোমেজকে খেলানোর ভাবনা আছে লো-র। নক আউটের আগে দেখে নিতে চান। লো-র মতে, 'পোল্যান্ডের বিরুদ্ধে গোমেজকে খেলাইনি কারণ ওদের ডিফেন্ডাররা সবাই খুব লম্বা, হেডে দক্ষ।' জার্মান রক্ষণে এই মুহূর্তে সেরা বোয়াতেং আছেন দুর্ধর্ষ ফর্মে। নর্দার্ন আয়ারল্যান্ড ইতিহাস গড়েছে ইউক্রেনকে হারিয়ে। ইউরোয় অভিষেকের বছরে দ্বিতীয় ম্যাচেই জয়, আনন্দে উচ্ছল আইরিশরা কিন্তু বিরাট সমস্যায় পড়তে পারেন, আত্মতুষ্ট হয়ে পড়লে। লো-র আমলে যে কোনও প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে জার্মানি যদি ছন্দ হারায়, পরের ম্যাচেই ফিরে আসে স্বাভাবিকতায়, দ্বিগুণ উদ্যমে। আর যখন জ্বলে ওঠা প্রয়োজন, জার্মানদের চেয়ে বড় বিপজ্জনক আর কোনও দল নয়, নর্দার্ন আয়ারল্যান্ড নিশ্চিতভাবেই জানে। বড় ব্যবধানে এই ম্যাচ জার্মানি না জিতলেই অঘটন!

    No comments