ইউরোপা লিগ খেলবেন লাল-হলুদের প্রাক্তন কিপার গুরপ্রীত
রাইট স্পোর্টস ডেস্ক
প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপে কোনও ক্লাবের হয়ে অভিষেক হয়েছে ক’দিন আগেই। এ বার আরও এক ইতিহাসের সামনে গুরপ্রীত সিং সান্ধু। ইউরোপা লিগে খেলতে চলেছে গুরপ্রীতের নরওয়ের ক্লাব স্টাবায়েক এফসি।.
যেখানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটির মতো সেরা ক্লাবগুলো খেলে। তার পরেই ইউরোপা লিগ। তারই প্লে-অফে খেলবে গুরপ্রীতের টিম। জিতলে ২০১৬-১৭ মরসুমে ইউরোপা লিগের মূলপর্বে খেলবে স্টাবেক এফসি। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার এখন স্টাবেকের প্রথম টিমে নিয়মিত খেলছেন। ওই টিমের কোচ স্কটল্যান্ডের প্রাক্তন ফুটবলার বিলি ম্যাকিনলে। যিনি রিয়াল সোসিয়াদে ডেভিড মোয়েসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।
গুরপ্রীত যদি খেলেন এই প্রথম কোনও ভারতীয় ফুটবলার ইউরোপা লিগে মতো টুর্নামেন্টে খেলবে। ৩০ জুন ওয়েলসের টিম কোনাস কোয়ে নমাডসের হয়ে বিরুদ্ধে খেলবে। এ দিনই উয়েফা প্লে-অফের ফিক্সচার ঘোষণা করেছে। যা জানা মাত্রই টুইট করেছেন গুরপ্রীত। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া মরসুমে স্প্যানিশ ক্লাব সেভিলা।
ভাইচুং ভুটিয়া থেকে শুরু করে সুনীল ছেত্রী, সুব্রত পাল— অনেকেই বিদেশে খেলেছেন। কিন্তু ইউরোপের কোনও দেশের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলেননি। গুরপ্রীত অনেক আগেই ইতিহাস তৈরি করেছেন। ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করলে তা আরও বড় ঘটনা হবে ভারতীয় ফুটবলের পক্ষে। এই মুহূর্তে গুরপ্রীত ভারতের এক নম্বর কিপার। সুব্রত পালকে বসিয়ে টিমে জায়গা করে নিয়েছেন। সুনীল-সুব্রতদের অবসর নেওয়ার পর তিনিই ভারতের পরবর্তী ক্যাপ্টন।
[caption id="attachment_196" align="aligncenter" width="589"]
No comments