• Breaking News

    কুইন্স ক্লাবে নয়া রেকর্ড অ্যান্ডি মারের

    রাইট স্পোর্টস ডেস্ক

    [caption id="attachment_189" align="alignleft" width="300"]murray 1 মারের ট্রফি জয়ের উল্লাস[/caption]

    উইম্বলডনের আগে যেন টেনিস দুনিয়াকে বার্তা, ‘আমি তৈরি।’

    কুইন্স ক্লাবে পাঁচ বার চ্যাম্পিয়ন হলেন অ্যান্ডি মারে। তাঁর মতো এই সাফল্য আর কারও নেই। ফাইনালে মিলোস রাওনিককে ৬-৭ (৫), ৬-৪, ৬-৩ হারালেন মারে।

    রয় এমার্সন, জন ম্যাকেনরো, বরিস বেকার, লিটন হিউইট, অ্যান্ডি রডিকরা এত দিন কুইন্স ক্লাবের হল অফ ফেমে ছিলেন। সর্বোচ্চ চার বার ট্রফি জিতে। এক সঙ্গে একঝাঁক কিংবদন্তিকে টপকে গেলেন মারে।

    কুইন্স ক্লাবে মারের ট্রফি হাতে উল্লাসের ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়লে কী হবে, ফাইনালের শুরুটা বেশ খারাপ ছিল। প্রথম সেটটা তুমুল লড়েও রাওনিকের কাছে হেরেই গিয়েছিলেন তিনি। দ্বিতীয় সেটের মাঝ পথ থেকে দখলে নেন ম্যাচ। তার পর আর মারেকে চাপে ফেলতে পারেননি রাওনিক। কেরিয়ারের ৩৭তম এটিপি খেতাব পেলেন তিনি।

    পঞ্চমবার ট্রফি জেতার পর মারে বলেছেন, ‘কুইন্স ক্লাব আমার সেরা জায়গাগুলোর একটা, যেখানে টেনিসটা আমি চুটিয়ে খেলি। উপভোগ করি। এ বারের টুর্নামেন্টটা আমার কাছে সবচেয়ে সফল।’

    এই টুর্নামেন্টে জেতার ফলে র‍্যাঙ্কিংয়ে দু’নম্বর জায়গাটা ধরে রাখলেন তিনি। তবে শুরুতে মনে হচ্ছিল, কুইন্স ক্লাবে রাওনিকই চ্যাম্পিয়ন হবেন। মারে নিজেও স্বীকার করেছেন, ‘রাওনিকের সার্ভিসগুলো খুব চাপে রেখেছিল। কোনও ব্রেক পয়েন্ট বের করে আনতে পারছিলাম না। তার পর কিছু রিটার্ন ম্যাচে ফেরাল আমাকে। ট্রফিটাও জেতাল।’

    No comments