• Breaking News

    দুঙ্গাকে ছেঁটে ফেলল ব্রাজিল, তিতের কোচ হওয়ার পথে

    [caption id="attachment_86" align="alignleft" width="300"]দুঙ্গাকে ছেঁটে ফেলল ব্রাজিল, তিতের কোচ হওয়ার পথে দুঙ্গাকে ছেঁটে ফেলল ব্রাজিল, তিতের কোচ হওয়ার পথে[/caption]

    ডেস্ক রিপোর্টার
    শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হল। দুঙ্গাকে ছেঁটেই ফেলল ব্রাজিল ফুটবল ফেডারেশন। মঙ্গলবার বিকেলে সভার পর এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। দুঙ্গাকেও ডাকা হয়েছিল আলোচনায়। তার পরই জানানো হয় এই সিদ্ধান্ত। দুঙ্গার সঙ্গে টিমের কো-অর্ডিনেটর গিলমার রিনাল্ডিকেও সরিয়ে দেওয়া হয়েছে।
    ব্রাজিলের নতুন কোচ হওয়ার পথে কোরিন্থিয়ান্সের সফল ব্রাজিলিয়ান তিতে অনেকখানি এগিয়ে। গত পাঁচ বছর ধরে কোরিন্থিয়ান্সকে প্রচুর সাফল্য দিয়েছেন তিতে। তাঁর কোচিংয়েই কোরিন্থিয়ান্স ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে।
    বিশ্বকাপের পর লুই ফিলিপ স্কোলারিকে সরিয়ে দায়িত্বে আনা হয়েছিল দুঙ্গাকে। ব্রাজিল ফেডারেশনের তরফে আগে বলা হয়েছিল, রিও অলিম্পিক পর্যন্ত কোচ থাকবেন দুঙ্গা। কিন্তু কোপার গ্রুপ লিগের ম্যাচে পেরুর কাছে ০-১ হেরে বিদায় নেওয়ার পরই দুঙ্গাকে নিয়ে জলঘোলা শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন, দুঙ্গা বড় বেশি তারকা নির্ভর কোচ। নেইমার না থাকায় টিমকে সাফল্য দিতে পারলেন না।
    দুঙ্গার বিদায়ের পর ব্রাজিল ফেডারেশনের তরফে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেশন কোচ দুঙ্গা, কো-অর্ডিনেটর গিলমার রিনাল্ডি সহ টিমের অন্যান্য কোচিং স্টাফদের সরিয়ে দিল। তাঁরা প্রত্যেকে সরে যেতে রাজি হয়েছেন। এ বার ফেডারেশন সামনে তাকাবে। পরবর্তী কোচ খুঁজে নেওয়া হবে দ্রুত।
    ব্রাজিল বিশ্বকাপের পরই স্কোলারিকে সরিয়ে যখন দুঙ্গাকে কোচ করা হয় তখনই তিতের নাম উঠেছিল জোরাল ভাবে। কিন্তু দুঙ্গার অভিজ্ঞতার কথা ভেবে তাঁকেই কোচ করা হয়। এখন যা পরিস্থিতি, তাতে তিতের কোচ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

    No comments