• Breaking News

    লিভারপুল অ্যাকাডেমির কোচকে নিল ডিএসকে শিবাজিয়ান্স

    [caption id="attachment_82" align="alignleft" width="300"]লিভারপুল অ্যাকাডেমির কোচকে নিল ডিএসকে শিবাজিয়ান্স লিভারপুল অ্যাকাডেমির কোচকে নিল ডিএসকে শিবাজিয়ান্স[/caption]

    ডেস্ক রিপোর্টার
    ডেরিক পেরিরার পরিবর্ত কোচ হিসেবে লিভারপুল ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির হেড কোচ ডেভ রজার্সকে নিল ডিএসকে শিবাজিয়ান্স।
    কর্পোরেট ক্লাব হিসেবে গত মরসুমে ভারতীয় ফুটবলে পা দিলেও আই লিগের পয়েন্ট টেবিলে একেবারে তলায় ছিল শিবাজিয়ান্স। যে কারণে ফেডারেশন কাপে খেলারও সুযোগ পায়নি পুনের টিম। এ বার তাই শুরু থেকেই দল গুছিয়ে নিতে চাইছেন শিবাজিয়ান্সের কর্তারা।
    ডেরিকের বদলে তাই নামী ও অভিজ্ঞ মুখ খুঁজছিলেন শিবাজিয়ান্স কর্তারা। সেই মতো সতেরো বছর চুটিয়ে ফুটবল খেলা ডেভের সঙ্গেই চুক্তি করল শিবাজিয়ান্স। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে পুনের ক্লাব।
    চল্লিশ বছরের ডেভ রজার্স ডিফেন্ডার ছিলেন। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের নানা ক্লাবের হয়ে খেলেছেন। প্রচুর অভিজ্ঞতা। ২০১২ সালে অবসর নেন ফুটবল থেকে। তার পর থেকেই লিভারপুলের অ্যাকাডেমিতে কোচিং করাচ্ছিলেন তিনি।
    শিবাজিয়ান্সের প্রেসিডেন্ট শিরিষ কুলকার্নি বলেছেন, ‘সামনের মরসুমটা আমাদের কাছে আই লিগে দ্বিতীয় বছর। সবার মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আমরাও চাই, একটা দারুণ মাঠে নামাতে। আমরা ডেভ রজার্সের মতোই এক জনকে খুঁজছিলাম, যিনি টিমকে গুছিয়ে নিতে পারবেন। সাফল্য দিতে পারবেন। আমার বিশ্বাস ওঁর হাত ধরে শিবাজিয়ান্স দারুণ কিছু উপহার দেবে।’

    No comments