• Breaking News

    বাগানের সৌভিক ও কেন লুইসকে সই করাল দিল্লি ডায়নামোস

    [caption id="attachment_220" align="alignleft" width="300"]সৌভিক চক্রবর্তী ও কেন লুইস। এই জুটি এ বার দিল্লিতে সৌভিক চক্রবর্তী ও কেন লুইস। এই জুটি এ বার দিল্লিতে[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক
    আইএসএল থ্রি-র জন্য‌ মোহনবাগানের দুই সেরা মিডফিল্ডারকে তুলে নিল দিল্লি ডায়নামোস।
    সৌভিক চক্রবর্তী গত মরসুমেই ছিলেন দিল্লিতে। এ বার তাঁর সঙ্গে সই করলেন কেন লুইসও।
    গত আইএসএলে দারুণ সফল ছিলেন সৌভিক। রবের্তো কার্লোসের হাতে পড়ে মিডফিল্ডের বদলে রাইটব্যাকে খেলেন। অধিকাংশ ম্যাচেই নজরকাড়া ফুটবল খেলেছিলেন বাঙালি ফুটবলার। ১২ ম্যাচ খেলা সৌভিকের পা থেকে বেরিয়েছিল ২৮টা ক্রস। পাসিং অ্যাকিউরেসি প্রায় ৮২ শতাংশ। সৌভিক বলেন, ‘দিল্লির মতো টিমে আবার খেলার সুযোগ পেয়েছি। গত বারের মতো এ বারও সাফল্য পাব।’
    এখনও কোচ ঠিক হয়নি দিল্লির। কিন্তু টিম গোছানোর কাজ শুরু করে দিয়েছেন কর্তারা। সহকারী কোচ শক্তি চৌহান বলেছেন, ‘সৌভিক আগেই ছিল টিমের সঙ্গে। ওর সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানো হল। আর ওর সঙ্গে নেওয়া হল কেন লুইসকেও। এই দু’জনই ক্লাব ফুটবলে দারুণ সফল। অভিজ্ঞতাও প্রচুর।’
    লুইসের কাছে এটাই প্রথম আইএসএল। গত মরসুমে মোহনবাগানের হয়ে আই লিগ ও ফেডারেশন কাপে বেশ কিছু ম্যাচ খেলেছেন। কেন লুইস বলেছেন, ‘আইএসএলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। সুযোগ পেলে নিজের সেরাটা উজাড় করে দেব।’ লুইসকে নেওয়া নিয়ে সৌভিকও রোমাঞ্চিত। বলেছেন, ‘লুইস অত্যন্ত প্রতিভাবান মিডফিল্ডার। ওর সঙ্গে আমার জুটিটা বেশ সফল। আশা করি আগামী মরসুমেও দিল্লির হয়ে এটা আমরা তুলে ধরতে পারব।’

    No comments