• Breaking News

    টাইব্রেকারে শেষ হয়ে গেল ভারতের সোনার স্বপ্ন

    ডেস্ক রিপোর্টার

    [caption id="attachment_155" align="alignleft" width="300"]HCT 1806 সব লড়াই থমকে গেল ভারতের[/caption]

    ৩৮ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই প্রথম সোনালি স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল ভারতের। টাইব্রেকার গিয়ে যা শেষ পর্যন্ত থমকে হয়ে গেল!

    নির্ধারিত সময়ে স্কোর ছিল ০-০। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে টাইব্রেকারে ১-৩ হেরে গেল শ্রীজেশ, সুনীলদের টিম। এসকে উত্থাপ্পা, এসভি সুনীল, সুরিন্দর কুমাররা পেনাল্টি মিস করেন। শ্রীজেশ কিন্তু নিজের কাজ করেন ঠিকঠাক, একটা শট সেভ করে।

    ম্যাচের পর ভারতীয় টিমের কোচ রোলান্ট অল্টম্যান্সকে হতাশা নিয়ে বলতে শোনা গেল, ‘সোনা জিততে না পারার আক্ষেপ রয়েছে। তবে টিম দারুণ পারফর্ম করেছে।’

    এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা সাফল্য বলতে ১৯৮২ সালে ব্রোঞ্জ জেতা। এ বার লন্ডনে তা ছাপিয়ে গিয়ে রুপো জিতল হকি টিম। তবে সারা ম্যাচে যে খেলেছেন রঘুনাথ, মনদীপ, আকাশরা— তাতে সোনা না জেতাটাই আশ্চর্যের। তবে হতাশা থাকলেও নানা মহল থেকে পূর্ণ সমর্থন মিলছে। বীরেন্দ্র শেহবাগ ম্যাচের পর টুইটারে লিখেছেন, ‘এটা সত্যি মেনে নিতে কষ্ট হচ্ছে যে, আমরা ম্যাচটা জিততে পারিনি। কিন্তু ভারতীয় টিম মন জিতে নিয়েছে।’

    ভারত বনাম অস্ট্রেলিয়া হকি ম্যাচ মানে— অজিদের গোলের বন্যা বইয়ে দেওয়া। ভারতের সহজে হেরে যাওয়া। এত দিন যে নিরীখে বাঁধা থাকত ম্যাচ, তা সম্পূর্ণ উল্টে দিলেন সুনীল, শ্রীজেশরা। চার কোয়ার্টারের ম্যাচে অভাবনীয় হকি খেলতে দেখা গেল ভারতীয় টিমকে। শ্রীজেশ বনাম অস্ট্রলিয়া অনেকাংশে হল ঠিকই, কিন্তু বাকিরাও প্রবল লড়াই করেন। বল পজেশন, প্রতিপক্ষ বক্সে পেনিট্রেট করা, দুই উইংয়ের ব্যবহার সেই সঙ্গে পাল্চা গতি দিয়ে অজিদের চাপে রাখা। ভারতের স্ট্র্যাটেজিতে ছিল সবই। শুধু ছিল না যেটা, তা হল ফিনিশিং। না হলে নির্ধারিত সময়েই গোল পেয়ে যেত ভারত।

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোনা না এলেও ভারতীয় হকি টিম কিন্তু রিও অলিম্পিকের আগে স্বপ্ন দেখাতে শুরু করেছে। ১৯৮০ সালে শেষ বার পদক এসেছিল অলিম্পিকে। ৩৬ বছরের খরা কি কাটাতে পারবেন সুনীল-শ্রীজেশরা?

    No comments