• Breaking News

    হকিতে নতুন স্বপ্ন দেখাচ্ছেন সুনীল-শ্রীজেশরা

    [caption id="attachment_93" align="alignleft" width="300"]অলিম্পিকের আগে ব্যাপক ছন্দে ভারতের হকি টিম অলিম্পিকের আগে ব্যাপক ছন্দে ভারতের হকি টিম[/caption]

    ডেস্ক রিপোর্টার


    এক-এক সময় মনে হচ্ছে, এ যেন ছন্দে ফেরা নতুন এক টিম। যারা পদকের স্বপ্ন দেখাচ্ছে!


    এক-এক সময় মনে হচ্ছে, এক নতুন প্রজন্মের হাত ধরে সোনালি অতীত ফিরেছে ভারতীয় হকিতে!


    কোনটা সত্যি? দুটোই!


    এসভি সুনীল, এস শ্রীজেশরা রীতিমতো চমকে দেওয়ার মতো পারফর্ম করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটা ম্যাচে। বেলজিয়ামের কাছে ১-২ হারের পরের ম্যাচেই আবার কোরিয়াকে ২-১ হারিয়ে দিল ভারতীয় হকি টিম। বেলজিয়ামের কাছে হারের পর মনে হয়েছিল, ফাইনালে যাওয়ার রাস্তাটা বোধহয় বেশ কঠিন হয়ে গেল সুনীলদের পক্ষে। কিন্তু কোরিয়াকে হারিয়ে আবার লিগ টেবলের দু’নম্বরে উঠে পড়ল রোলান্ট ওল্টমান্সের টিম। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। জিততে পারেন সুনীলরা, বহু দিন পর ফাইনালে পৌঁছবে ভারত।


    কোরিয়ার বিরুদ্ধে ডাচ কোচের টিম শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে। প্রথম দুটো কোয়ার্টার গোলশূন্য থাকার পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ভারত ১-০ করে। সুনীলের চমৎকার গোলে।


    আসল ম্যাচটা ছিল চতুর্থ কোয়ার্টারে। ০-১ পিছিয়ে থাকা কোরিয়ানরা ব্যাপক ভাবে ম্যাচে ফেরার চেষ্টা করে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ১-১ ও করে ফেলে তারা, কিমের গোলে। তখন মনে হচ্ছিল, ম্যাচটা বোধহয় ড্র-ই করে ফেলবে ভারত। এক মিনিট পরেই নিকিন থিমাইয়ার গোলে ২-১ করে ম্যাচ জিতে নেয় ভারত।


    ম্যাচের পর সুনীল বলছিলেন, ‘আমরা মানসিক ভাবে অনেক পাল্টে গিয়েছি, তার প্রমাণ এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিচ্ছি। যদি সব ঠিক থাকে, বুধবারের ম্যাচটা জিতে ফাইনালে যাব। সেই লক্ষ‌্য নিয়েই এগোচ্ছি আমরা।’

    No comments