• Breaking News

    বড় রোনাল্ডোর টিমমেট মাতিয়াস মুম্বই সিটিতে

    35e1765b-6060-4e7e-84bd-23ef4f423a51ডেস্ক রিপোর্টার
    আগের দু’বারের মতো আর ভুল করতে চাইছে না রণবীর কাপুরের মুম্বই সিটি। আইএসএল থ্রি-র আগে ঘর গোছাতে আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার মাতিয়াস ডিফেড্রিকোকে সই করাল মুম্বই।
    ২৬ বছরের ফুটবলার কেরিয়ারের অধিকাংশ খেলেছেন ব্রাজিলের নামী টিম কোরিন্থিয়ান্সে। আর্জেন্টিনার হয়ে মাত্র ২টো ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আছে ১টি গোল। বাঁ পায়ের মিডফল্ডার সেন্ট্রাল মিডফিল্ড, লেফট উইং ও স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন।
    ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোরিন্থিয়ান্সের হয়ে সব মিলিয়ে ৩০টা ম্যাচ খেলেছেন। গোল রয়েছেন তিনটে। ব্রাজিলের নামী ক্লাবে খেলার সময় মাতিয়াস দু’জন কিংবদন্তিকেও পাশে পেয়েছেন। বড় রোনাল্ডো ও রবার্তো কার্লোস।
    মাতিয়াস বলেছেন, ‘আইএসএল সম্পর্কে অনেক কথা শুনছি। মুম্বই সিটিও যে ভালো ক্লাব, সেটা অনেকের মুখে শুনেছি। ওই ক্লাবের হয়ে নেমে পড়ার জন্য মুখিয়ে রয়েছি। আগামী আইএসএলটা আমার কাছে চ্যালেঞ্জ।’
    আর মুম্বই সিটির কোচ আলেজান্দ্রে গুইমারেস বলেছেন, ‘মাতিয়েস বিশ্বের সেরা লিগগুলোর একটাতে খেলেছে। আমার বিশ্বাস ওকে টিমে পাওয়াতে গভীরতা বাড়বে। ওর অভিজ্ঞতা সাহায্য করবে বাকিদের।’
    মাতিয়াসের নাম ঘোষণা করতে গিয়ে মুম্বই সিটি এক বিবৃতিতে জানিয়েছে, রোনাল্ডো, রবার্তো কার্লোসের মতো ফুটবলারের পাশে খেলেছে মাতিয়াস। প্রচুর অভিজ্ঞতা। আর্জেন্তিনার মিডফিল্ডার টিমকে সাফল‌্য এনে দেবে।
    মাতিয়াস নিজেও রোমাঞ্চিত। ‘টিমকে সাফল্য এনে দিতে পারলে মুম্বই সিটিতে সই করটা সার্থক হবে।’

    No comments