• Breaking News

    ইউরোর পর আর আন্তর্জাতিক ফুটবলে নেই ইব্রা

    [caption id="attachment_245" align="alignleft" width="300"] ইব্রার অবসরের ঘোষণা ইব্রার অবসরের ঘোষণা[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক
    ইউরো কাপের পর আর আন্তজার্তিক ফুটবলে দেখা যাবে না জ্লাটান ইব্রাহিমোভিচ।
    এই ইউরোতে সুইডেনের হাল বেশ খারাপ। একটাতে হার। একটাতে ড্র। নকআউটে যাওয়া নিয়েই রয়েছে যথেষ্ট সংশয়। টিমের পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ ক্যাপ্টেন। ব্যর্থতার যাবতীয় দায় নিয়ে অবসর নেওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেললেন ইব্রা। বুধবার বেলজিয়ামের সঙ্গে গ্রুপ লিগের শেষ ম্যাচ। ওটা সুইডেনের হয়ে তাঁর কেরিয়ারেরও শেষ ম্যাচ হয়ে যেতে পারে।
    ইব্রা বলেছেন, ‘সুইডেনের অধিনায়ক হিসেবে আমি যা করেছি-পেয়েছি, তার জন্য ধন্য। ধন্যবাদ সাপোর্টারদের। ওরা না থাকলে এই জায়গায় আসতে পারতাম না। কখনও ভাবিনি, এই রকম হতাশা নিয়ে বিদায় নিতে হবে।’
    পিএসজি থেকে ইব্রার ম্যাঞ্চস্টার ইউনাইটেড যাওয়ার খবর নিয়ে কম উত্তাল নয় ফুটবল দুনিয়া। তার মধ্যে বাজারে এও খবর, জোসে মোরিনহোর টিমে সই করেই ফেলেছেন ইব্রা। ঘোষণাটাই যা হওয়া বাকি। ইউরো কাপ শুরুর আগে তাঁকে নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। পিএসজির হয়ে এ বার দারুণ সফল ইব্রা। ৩৮ গোল করেছেন। দেশের হয়ে হাইয়েস্ট স্কোরার অনেক আগে, ৬৮ গোল। দেশের হয়ে রিও অলিম্পিকে খেলার কথা ছিল তাঁর। প্রাথমিক টিমেও রাখা হয়েছে। ৩৪ বছরের ইব্রা অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, ‘রিও অলিম্পিকে আমি খেলব না। সেটা জানিয়েও দিয়েছি। বেলজিয়াম ম্যাচই আমার কেরিয়ারে সুইডেনের হয়ে শেষ ম্যাচ হয়ে যেতে পারে। ঈশ্বরের কাছে চাইব, সেটা যেন না হয়।’

    No comments