চেতলায় অনূর্ধ্ব ১৫ ফুটবল
রাইট স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব ১৫ ফুটবল। চেতলা অগ্রণী ক্লাবের পরিচালনায়। চলবে ২ থেকে ৯ মার্চ। ক্লাবের মাঠে সিক্স-এ-সাইড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছেন সঞ্জয় সেন, চাঁদু রায়চৌধুরি, অরূপ ভট্টাচার্যরা, মন্ত্রী ফিরহাদ হাকিমের পৃষ্ঠপোষকতায়। অংশ নিচ্ছে আটটি ক্লাব। ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইউনাইটেড স্পোর্টস, সাদার্ন স্পোর্টস, বেহালা সংস্কৃতি সংঘ, নিউবাণী সংঘ (বসিরহাট), জঙ্গলমহল আকাদেমি ও দুখিরাম মজুমদার আকাদেমি। মহমেডান স্পোর্টিং ও আতলেতিকো দে কলকাতাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সম্মতি পাওয়া যায়নি, জানালেন ক্লাবকর্তারা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার্স ৩০ হাজার টাকা। কসকো প্লাটিনা বলে খেলা হবে আর খেলায় থাকবে না অফসাইড! সঞ্জয়ের মতে, সিক্স-এ-সাইড প্রতিযোগিতায় অফসাইড থাকে না। তা ছাড়াও, কর্নার নেওয়া হবে মাঝমাঠ থেকে। উৎসাহ বাড়বে, গোলও বাড়ানোর কথা ভাবছেন কর্তারা। আসল উদ্দেশ্য, এই প্রতিযোগিতা নিয়মিত চালিয়ে সেখান থেকে কমবয়সি প্রতিভাদের তুলে ধরা। অগ্রণী ক্লাব তাদের রজতজয়ন্তী উপলক্ষে শুরু করছে এই বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা যেখানে চ্যাম্পিয়নদের দেওয়া হবে মনিকা হাকিম মেমোরিয়াল কাপ, রানার্স দল পাবে চিত্তরঞ্জন গাঙ্গুলি মেমোরিয়াল কাপ।

No comments