৩ ডবল সেঞ্চুরি, ব্র্যাডম্যানকেও ছুঁলেন বিরাট
ধোনিকে টপকালেন ক্যাপ্টেন কোহলি
ইংল্যান্ড ৪০০ (প্রথম ইনিংস)
ভারত ৬৩১ (প্রথম ইনিংস)
(স্কোর অসম্পূর্ণ)
[caption id="attachment_2739" align="alignleft" width="300"]
রাইট স্পোর্টস ডেস্ক
বিরাট কোহলি মানে কি এখন শুধুই রানের সুনামি? টি-টোয়েন্টি হোক, ওয়ান ডে, কিংবা টেস্ট ক্রিকেট, সব ধরনের ফর্ম্যাটে তিনিই যে সেরা ফের প্রমাণ করলেন ক্যাপ্টেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ করলেন বিরাট। কয়েক দিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরে করা নিজেরই সর্বোচ্চ টেস্ট স্কোর ২১১ ছাপিয়ে গেলেন। যে ভাবে চলতি বছরটা খেলছেন বিরাট, তাতে তাঁর সামনে আর কেউ নেই। সেরা ব্যাটসম্যানের নাম বিরাট কোহলিই।
বিরাট মানে শুধু রান নয়, রোজ নতুন নতুন রেকর্ড। ভারতের টেস্ট ক্যাপ্টেন হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি রানও করে ফেললেন তিনি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির ২২৪ টপকে গেলেন বিরাট। ওয়াংখেড়েতে বিরাটের এই ২৩৫-ই কোনও ভারতীয় অধিনায়কের এক ইনিংসে সর্বোচ্চ রান।
আগের দিন ১৪৭ রানে ছিলেন ক্রিজে। এ দিন আরও ৮৮ রান করে আউট হলেন ওকসের বলে। ৩৪০ বল খেলে ২৩৫ করার পথে মেরেছেন ২৫টা চার। ১টা ছয়। আগের দিনের আর এক নট আউট ব্যাটসম্যান জয়ন্ত যাদব করে ফেললেন কেরিয়ারের প্রথম সেঞ্চুরিও (১০৪)। তবে জয়ন্ত নন, আলোচনায় শুধু বিরাটই। এই টেস্ট শুরু হওয়ার আগে টেস্টের বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিলেন। এক নম্বরে উঠে আসার পথে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।
এক ক্যালেন্ডার ইয়ারে তিনটে ডবল সেঞ্চুরি করলেন বিরাট। ছুঁয়ে ফেললেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাকালামকে। একমাত্র সামনে মাইকেল ক্লার্কের রয়েছে চারটে ডাবল সেঞ্চুরি। এই সিরিজেও বিরাট পাঁচশোর উপর রান করেছেন।
মুম্বই টেস্টেও চালকের আসনে ভারত। হাতে দেড় দিন। সহজ জয়ই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।
টেস্ট ম্যাচ ঘিরে আগাম জয়ের হিসেব কষা যাচ্ছে। কিন্তু বিরাট সব কিছুর উর্ধ্বে। কোথায় গিয়ে যে থামবেন তিনি!
No comments