• Breaking News

    আই লিগের নতুন টিম চেন্নাই এফসি ও মিনার্ভা এফসি

    [caption id="attachment_2745" align="alignleft" width="300"]মিনার্ভা এফসি ও চেন্নাই সিটি এফসি মিনার্ভা এফসি ও চেন্নাই সিটি এফসি[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক

    আই লিগে জায়গা পেল এ বার দুই নতুন টিম। চেন্নাই সিটি এফসি ও মিনার্ভা পাঞ্জাব এফসি। রবিবার সকালে সর্বভারতীয় ফুটবল সংস্থার বিড কমিটির সভার পর জানিয়ে দেওয়া হল এই দুই নতুন টিমের নাম।

    গোয়া থেকে তিন টিম নাম তুলে নেওয়ার পর বেশ সমস্যায় পড়ে গিয়েছিল ফেডারেশন। চার্চিলকে ফেরানো হয়েছে। চেন্নাই ও পাঞ্জাব থেকে উঠে এল আরও দুটো টিম। সব মিলিয়ে আই লিগে এ বারও দশটা টিম।

    ভারতীয় ফুটবল মানচিত্রে পাঞ্জাব থেকে জেসিটির পর আর কোনও ফুটবল টিম ছিল না। উত্তর ভারতের ফুটবল অনেক দিন পর আবার জেগে উঠবে বলে মনে করা হচ্ছে। যদিও মিনার্ভা এফসি গত বার সেকেন্ড ডিভিশন আই লিগে রানার্স হয়েছিল।

    চেন্নাইয়ের ছবিটা ছিল আরও বিবর্ণ। এক সময় চেন্নাই থেকে অনেক প্লেয়ার উঠে আসলেও গত দু’দশক ধরে কোনও টিমই ছিল না ভারতীয় ফুটবলের মূলস্রোতে। আইএসএলে চেন্নাইয়িন বেশ আলোড়ন ফেলে দেওয়ার পর সেখানে নতুন করে ফুটবল উন্মাদনা দেখা দেয়। সেখান থেকেই উত্থান চেন্নাই সিটি এফসির।

    সভার পর ফেডারেশনের সচিব কুশল দাস বলেছেন, ‘চেন্নাই ও পাঞ্জাব থেকে দুটো নতুন টিম আই লিগে জায়গা পাওয়ার ফলে ফুটবল বাজার আরও ছড়াল। উন্মাদনাও বাড়বে। চেন্নাই ও পাঞ্জাবকে আই লিগে স্বাগত।’  

    No comments