পোস্তিগাই কি মাথাব্যথার কারণ হবেন আবাসের?
আইএসএল মিডিয়া রিলিজ
[caption id="attachment_2203" align="alignleft" width="300"]
অনুশীলনে কলকাতার ফুটবলাররা। ছবি - আইএসএল[/caption]
আন্তোনিও আবাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে আবেগ। কারণ,তৃতীয় হিরো ইন্ডিয়ান সুপার লিগে এফসি পুনে সিটির বিরুদ্ধে খেলতে আসছে আতলেতিকো দে কলকাতা। শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে, বালেওয়াড়ি-পুনেতে, রবিবার।
এই মরশুমেই কলকাতা ছেড়ে পুনে-তে এসেছিলেন আবাস। কিন্তু যেমন চেয়েছিলেন, একেবারেই তেমন হয়নি। শুরুই করেছিলেন চার ম্যাচে নির্বাসন দিয়ে। সেই চার ম্যাচে মাত্র চার পয়েন্ট পেয়েছিল পুনে, যা তিনি দেখতে বাধ্য হয়েছিলেন গ্যালারি থেকে। আর তিনি টেকনিক্যাল বেঞ্চে ফিরে আসার পরও তিন ম্যাচে পুনে পেয়েছে মাত্র ২ পয়েন্ট।
‘দল চেষ্টা করছে। সবাই পরিশ্রম করছে খুব। গোল বাড়ানোর চেষ্টাও হচ্ছে, কিন্তু কোনও কিছুই কাজে আসছে না। আমার কাছে যা ইতিবাচক, শেষ মিনিট পর্যন্ত লড়ছে সবাই। আমাদের সমস্যা অবশ্য বরাবরই এক - একটা সিদ্ধান্তও আমাদের পক্ষে গিয়েছে বলে মনে করতে পারছি না,’ বলেছেন আবাস। এফসি গোয়ার কাছে শেষ ম্যাচে একমাত্র গোলে হেরে তালিকায় সবার শেষে চলে যাওয়ার পর।
স্পেনীয় কোচের পুরনো দল আতলেতিকো দে কলকাতাকে হারাতে পারলে তালিকায় ষষ্ঠ স্থানে উঠে আসতে পারে পুনে, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সকে পেছনে ফেলে, যদিও ওই দুই দলের চেয়ে একটা ম্যাচ বেশি খেলে ফেলবে তখন। কিন্তু, ঘরের মাঠে পুনের এবারের পারফরম্যান্স আর কলকাতা যেভাবে এগিয়ে চলেছে এই মরশুমে, তার পরিপ্রেক্ষিতে পুনের বিরুদ্ধে ফেভারিট হিসাবেই শুরু করবে কলকাতা।
৭ ম্যাচে ১২ পয়েন্ট আছে কলকাতার সংগ্রহে। পুনেকে হারাতে পারলে আবার ফিরে যাবে শীর্ষে। কোচ হোসে মোলিনা এই মরশুমের শুরুতে আবাসের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন কলকাতার। তাঁর প্রশিক্ষণে বেশ ভালই খেলেছে কলকাতা। মার্কি ফুটবলার হেলদের পোস্তিগা চোট সারিয়ে ছন্দে ফিরে আসায় আত্মবিশ্বাসও বেড়েছে দলের।
চার ম্যাচে খেলতে পারেননি পোস্তিগা। ফিরে এসে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুর্দান্ত হেডে প্রথম গোল করে ম্যাচে ফিরে আসার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন পর্তুগিজ তারকাই।
আবার, পোস্তিগাকে মার্কি ফুটবলার হিসাবে কলকাতাতে সই করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আবাসই, আগের মরশুমে। দ্বিতীয় আইএসএল-এ পোস্তিগা অবশ্য একটিই ম্যাচ খেলতে পেরেছিলেন। দুটো গোল করেছিলেন, আর সেই প্রথম ম্যাচেই চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়েও গিয়েছিলেন, যার পর আর খেলতে পারেননি প্রতিযোগিতায়। এবার কি সেই পোস্তিগাই মাথাব্যথার কারণ হয়ে উঠবেন আবাসের?
পোস্তিগার মতে, ‘চোটের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল বিশ্রাম, আর তারপর ঠিকঠাক অনুশীলন। একমাত্র তখনই মাঠে ফিরে ভাল খেলা সম্ভব। আইএসএল-এ তীব্র প্রতিদ্বন্দ্বিতা। পুনেও খুবই ভাল দল। হ্যাঁ, আন্তোনিও আবাস কীভাবে ভাবতে পছন্দ করেন, আমি হয়ত জানি। কিন্তু ওঁর দলের বিরুদ্ধে খেলা সব সময়ই কঠিন।’
আতলেতিকো দে কলকাতার সবচেয়ে বড় সুবিধা হল,বেশিরভাগ আন্তর্জাতিক তারকাদের ধরে রাখতে পেরেছিল তারা, তৃতীয় মরশুমেও। আবাসও তাই জানেন তাঁর বিপক্ষের তারকাদের শক্তি। সেটা জেনে পুনেতে তাঁর এখনকার ফুটবলারদের নিয়ে তিনি কীভাবে তাঁদের থামানোর রাস্তা বের করেন, আর কোন পথে ফিরিয়ে আনতে পারেন পুনে-কে জয়ের রাস্তায়, এই ম্যাচের আগে সেটাই বেশি করে আলোচনায়।

No comments