• Breaking News

    পেলে থেকে মারাদোনা, মেসি সারা ফুটবল দুনিয়া শোকস্তব্ধ

    logo1রাইট স্পোর্টস ডেস্ক

    চাপেকোয়েনসে রেয়ালের বিমান দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ সারা ফুটবল দুনিয়া। পেলে থেকে শুরু করে দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি--- সকলেই এই ঘটনায় প্রবল ভাবে আঘাত পেয়েছেন। সব প্রজন্মের ফুটবলারই শুধু নন, ফুটবলের সঙ্গে জুড়ে থাকা সবাই ফেসবুক টুইটারে দুঃখপ্রকাশ করেছেন বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ব্রাজিলিয়ান ফুটবল টিমের জন্য‌।

    পেলে‌: ব্রাজিল ফুটবল শোকে ডুবে গিয়েছে। অত্যন্ত ট্র্যাজিক ঘটনা। যাঁদের ক্ষতি হল, তাদের প্রতি আমার সমবেদনা রইল।

    মারাদোনা‌: এক ঝাঁক তরুণ ফুটবলে নিজেদের সেরা জায়গাটা পাওয়ার জন্য লড়াই করছিল। খুব খারাপ লাগছে এটা ভাবতে যে, ওরা একটা ভুল বিমান ধরে ফেলেছিল। আজ থেকে আমি চাপেকোয়েনসে-র ফ্যান হয়ে গেলাম।

    মেসি‌: ফুটবলের দুঃখজনক দিন। চাপেকোয়েনসে টিমের যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। যারা এই দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে, তাদের জন্য রইল আমার প্রার্থনা।

    ইকের কাসিয়াস‌: ফুটবলের পক্ষে কঠিন সময় এটা। অনেক ক্ষতি হয়ে গেল। তবু বলব, এটা মনোবল হারানোর সময় নয়। যারা ওই দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে তাদের জন্য লড়াই করতে হবে।

    ওয়েন রুনি‌: সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে খারাপ খবরটা শুনতে হল। আমার যাবতীয় প্রার্থনা ওদের সঙ্গে রইল।

    ইনফান্তিনো (ফিফা প্রেসিডেন্ট)‌: কঠিন সময়। যাদের ক্ষতি হল তাদের পাশে থাকার সময় এটা।

    No comments