ডাচদের হারালেন পোগবা
নেদারল্যান্ডস ০ ফ্রান্স ১
পোগবা, ৩০
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_1931" align="alignleft" width="300"]
ইউরোর মূলপর্বে পৌঁছতে পারেনি। ডাচদের দুরবস্থা চলছেই। নিজেদের দেশের মাঠে হেরে গেল এবার ফ্রান্সের কাছে। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে।
আমস্টারডমে ম্যাচের একমাত্র গোল পল পোগবার। ৩০ মিনিটে, পায়েতের কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার জোরালো নিচু শট রেখেছিলেন গোলে। নেদারল্যান্ডসের গোলরক্ষক স্টেকেলেনবার্গ চেষ্টা করেছিলেন আটকাতে। কিন্তু তাঁর হাতে লেগে বল চলে যায় জালে। এই জয়ের ফলে ৩৭ বার দেখায় ফ্রান্সের জয় এখন ১৮, নেদারল্যান্ডসের ১৩, ড্র ৬।
ইউরোপ থেকে রাশিয়ার ছাড়পত্র পাওয়ার জন্য যে ৯ গ্রুপ আছে তাদের মধ্যে গ্রুপ এ তুলনায় কঠিন কারণ অন্তত তিনটি দেশ আছে যারা শেষ পর্যন্ত লড়বে বিশ্বকাপে পৌঁছতে – ফ্রান্স, সুইডেন ও নেদারল্যান্ডস। এই মুহূর্তে ৩টি করে ম্যাচ শেষে সুইডেন আর ফ্রান্স একই পয়েন্ট (৭) এবং একই গোল পার্থক্য (৫-১) নিয়ে শীর্ষে। নেদারল্যান্ডসের পয়েন্ট ৪, আছে তৃতীয় স্থানে।
সুইডেন ৩-০ হারাল বুলগারিয়াকে। শেষ ৫ ম্যাচে ২১ গোল খেল বুলগারিয়া!
No comments