৮.১ সেকেন্ডে দ্রুততম গোল বেন্টেকের
জিব্রাল্টার ০ বেলজিয়াম ৬
বেন্টেকে ১, ৪৩, ৫৬, উইটসেল ১৯, মেরটেন্স ৫১, হ্যাজার্ড ৭৯
ফ্যারো আইল্যান্ড ০ পর্তুগাল ৬
আন্দ্রে সিলভা ১২, ২২, ৩৭, রোনালদো ৬৫, মুতিনিও ৯১, কাঞ্চেলো ৯৩
রাইট স্পোর্টস ডেস্ক
[caption id="attachment_1934" align="alignleft" width="300"]
৮.১ সেকেন্ডে গোল! আন্তর্জাতিক প্রতিযোগিতায় দ্রুততম।
কৃতিত্ব ক্রিস্টিয়ান বেন্টেকে-র। বেলজিয়ামের এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে খেলেন ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেস-এর হয়ে। জিব্রাল্টারের বিরুদ্ধে বেলজিয়ামকে এনে দিলেন দ্রুততম গোল। পরে হ্যাটট্রিকও করলেন। নতুন কোচ রোবের্তো মার্তিনেজের প্রশিক্ষণে প্রতিযোগিতামূলক সব ম্যাচেই জিতল বেলজিয়াম, এখনও পর্যন্ত।
কিক অফের পর জিব্রাল্টার বলের দখল হারিয়েছিল। বেন্টেকে সেই বল ধরে বক্সের মধ্যে ঢুকে এসে জোরালো শটে পরাস্ত করেছিলেন ইব্রাহিমকে। কিছু বোঝার আগেই গোল প্রায়!
বেলজিয়ামের বিরুদ্ধে জিব্রাল্টারের প্রতিরোধের ক্ষমতা বেশি ছিল না যেমন, ফ্যারো আইল্যান্ডেরও একই অবস্থা ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের বিরুদ্ধে। দুই দলই হাফ ডজন করে গোল খেল।
জিব্রাল্টারের বিরুদ্ধে হ্যাটট্রিক বেন্টেকের, আর ফ্যারো আইল্যান্ডের বিরুদ্ধে পর্তুগিজ নতুন তারকা আন্দ্রে সিলভার। চার ম্যাচে চার গোল হয়ে গেল সিলভার, এই হ্যাটট্রিকের পর।
ইউরোজয়ী পর্তুগালের হয়ে আগের ম্যাচে ফিরে এসে একাই চার গোল করেছিলেন রোনালদো। ফ্যারো আইল্যান্ডের বিরুদ্ধে পেলেন আরও একটি। দেশের জার্সিতে গোল বাড়ল, এখন ১৩৫ ম্যাচে ৬৬ গোল। ইউরোজয়ীরা পরপর দুটি ম্যাচে জিতল ৬-০। থামানো যাচ্ছে না রোনালদো-দের, ঠিক। একই সঙ্গে অ্যান্ডোরা, জিব্রাল্টার বা ফ্যারো আইল্যান্ড সরাসরি বিশ্বকাপের বাছাইপর্ব কী করে খেলে শুধুই উয়েফা-র অন্তর্গত দেশ বলে, ভাবনার বিষয়!
No comments