• Breaking News

    অশ্বিন-জাডেজা ভাঙলেন, গড়ছেন বিজয়-পুজারা আবার

    ভারত‌ (প্রথম ইনিংস): ৩১৮ (বিজয় ৬৫, পূজারা ৬২, জাডেজা ৪২ নট আউট, বোল্ট ৩-৬৭, স্যান্টনার ৩-৯৪)


    নিউজিল্যান্ড‌ (প্রথম ইনিংস): ২৬২ (উইলিয়ামসন ৭৫, লাথাম ৫৮, জাডেজা ৫-৭৩, অশ্বিন ৪-৯৩)


    ভারত‌ (দ্বিতীয় ইনিংস): ১৫৯/১ (বিজয় ৬৪ অপরাজিত, পূজারা ৫০ অপরাজিত), ৪৭ ওভারে




    [caption id="attachment_1738" align="alignleft" width="200"]দুরন্ত জাডেজা। ছবি— বিসিসিআই দুরন্ত জাডেজা। ছবি— বিসিসিআই[/caption]

    রাইট স্পোর্টস ডেস্ক


    টেস্ট ক্রিকেট পাল্টায় সেশনে-সেশনে!


    দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ড শেষ করেছিল সেশন-এর লড়াইয়ে এগিয়ে থেকে। তৃতীয় দিনের শেষ ভারত হাতে তুলে নিয়েছে নিয়ন্ত্রণ। হাতে ৯ উইকেট, বোর্ডে ২১৫ (প্রথম ইনিংসে ৫৬ রানে এগিয়ে, দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে ১৫৯/১) রান, চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে নিউজিল্যান্ডকে এবং বল ঘুরছে!


    প্রথম ইনিংসে যে দু’জন জুটিতে ১১২ রান দিয়ে গিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে আপাতত অবিচ্ছিন্ন জুটিতে তুলেছেন ১০৭ রান। আবার জোড়া হাফ-সেঞ্চুরি। বাকি ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের মতো ব্যর্থ হবেন আবারও, ভাবনাটা বাড়াবাড়ি। তা ছাড়াও, মুরলি বিজয় আর চেতেশ্বর পুজারাও তো উইকেটে ‘সেট’ এখন, বড় রানের ইনিংস খেলার অভ্যাস আছে দুজনেরই। অন্যদের সুযোগ দেওয়ার আগে তাঁরাই বা কেন বড় রান করবেন না?


    দিনের শুরুতে অবশ্য ৫০০তম টেস্টে ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন সেই দুজন, চব্বিশ ঘণ্টা আগেও যে দু’জনকে ঘিরে ছিল স্বপ্নভঙ্গের আবহ!


    বিরাট কোহলির টিমের জোড়া ফলা রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন শেষ করলেন প্রতিপক্ষকে। প্রথম জনের শিকার ৫ উইকেট, ৭৩ রানে। আর দ্বিতীয় জন ৯৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট। নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনটা যতই ঝলমলে দেখাক, তৃতীয় দিন পরিচিত গল্প ভারতীয় স্পিনারদের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার।


    ১৫২-১ নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান। ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ও সঙ্গী টম ল্যাথাম। শুরুতে ল্যাথামকে অশ্বিন ফেরাতেই চাপে পড়ে যায় কিউয়িরা। রস টেলরকে পর পরই আউট করেন জাডেজা। এর পর উইলিয়ামসন ফিরতেই নিউজিল্যান্ড শেষ। রঞ্চি (৩৮), স্যান্টনার (৩২) ও ওয়াটলিং (২১) কিছুটা চেষ্টা করলেও কানপুরের ঘূর্ণি পিচে জাডেজা-অশ্বিনকে সামলাতে পারেননি। তৃতীয় দিন মাত্র ১১০ রান তোলার পরই ইনিংস শেষ নিউজিল্যান্ডের।


    প্রথম ইনিংসের শেষে ভারতকে ব্যাট হাতে টেনেছিলেন রবীন্দ্র জাডেজা। এ বার বল হাতে দুরন্ত পারফর্ম করলেন তিনি। তৃতীয় দিন কানপুরের গ্রিন পার্ককে দেখে একটা ব্যাপার নিশ্চিত হওয়া যাচ্ছে এখনই, চতুর্থ ও পঞ্চম দিন এই পিচে ভারতীয় স্পিনারদের সামলানো সহজ হবে না। তার ওপর বোর্ডে প্রথম ইনিংসের কাছাকাছি রান পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছেনবিজয়-পুজারা।


    ৫০০তম টেস্ট জয় কি তা হলে স্রেফ সময়ের অপেক্ষা?

    No comments