মেসি বিতর্কে বার্সেলোনার কাছে ক্ষমা চাইল আর্জেন্তিনা
[caption id="attachment_1742" align="alignleft" width="300"]
লিও মেসি। ছবি— টুইটার[/caption]
রাইট স্পোর্টস ডেস্ক
লিও মেসির প্রতি যত্নশীল নয় বার্সেলোনা। চোট পাওয়ার পর আর্জেন্তিনার কোচ এদগার্দো বাউজা এমনই মন্তব্য করে বাধিয়েছিলেন বিতর্ক। তার জেরে বার্সেলোনার কাছে ক্ষমা চাইল আর্জেন্তিনীয় ফুটবল সংস্থা।
বার্সেলোনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মেসিকে নিয়ে বার্সার প্রতি যে বিতর্কিত মন্তব্য করেছিলেন কোচ এদগার্দো বাউজা, আর্জেন্তিনা ফুটবল সংস্থার সভাপতি আর্মান্দো পেরেজ নিজে স্প্যানিশ ক্লাবের কর্তাদের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছেন।
লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলে মেসি। ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে। পাঁচটা ম্যাচ খেলতে পারবেন না, যার মধ্যে রয়েছে অক্টোবরে পেরু ও পারাগুয়ের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচও।
মেসির চোটের খবর শোনার পর ব্যাপক চটেছিলে বাউজা। এর আগেও মেসি চোট পেয়েছিলেন। পুরোপুরি ফিট হওয়ার আগেই কি মাঠে নেমে পড়েছিলেন বা নামতে বাধ্য হয়েছিলেন মেসি? বাউজা সাফ বলেছেন, ‘মেসির মতো ফুটবলারের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত ছিল ক্লাবের। বার্সেলোনা বার্তা পাঠিয়ে সব সময় জানিয়েছিল যে, মেসির চোট নিয়ে ওরা চিন্তিত সবসময়। কিন্তু দেখলাম, ওকে সব ম্যাচেই খেলানো হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।’
আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট পেরেজ অবশ্য বার্সাকে জানিয়েছেন, তাঁরা কোনও ভাবেই দেশ বনাম ক্লাব বিতর্ক চান না। কোচ যে মন্তব্য করেছেন, তাকে দুর্ভাগ্যজনক বলে দুঃখপ্রকাশও করা হয়েছে।

No comments